পেজেশকিয়ানের 'দুঃখপ্রকাশের' পর নেতৃত্বের বিভক্তির খবর উড়িয়ে দিল ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি মন্তব্যের জেরে দেশের শীর্ষ নেতাদের মধ্যে ফাটল বা বিভক্তি সৃষ্টির যে খবর ছড়িয়েছিল, তা নাকচ করে দিয়েছে ইরানি নেতৃত্ব। শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জোর দিয়ে বলেছেন, "আমাদের নেতারা ঐক্যবদ্ধ... এবং নিজেদের মধ্যে কোনো মতবিরোধ নেই।" তিনি আরও বলেন, আমেরিকা ও ইসরায়েলকে মোকাবিলার দৃষ্টিভঙ্গির প্রশ্নে নেতাদের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না। তিনি স্পষ্ট করে বলেন, “ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে কোনো বিভক্তি নেই।” ....




