ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
এফ-১৪ (F-14) যুদ্ধবিমানছবি: সংগৃহী

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল তাদের বাহিনী ইরানের ইসফাহানের একটি বিমানবন্দরে বিমান হামলা চালিয়ে অজ্ঞাতসংখ্যক এফ-১৪ (F-14) যুদ্ধবিমান ধ্বংস করেছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, "এর পাশাপাশি, ইসরায়েলি বিমানবাহিনীর উড়োজাহাজগুলোর জন্য হুমকি সৃষ্টিকারী শনাক্তকরণ (রাডার) ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতেও আঘাত হানা হয়েছে।"

বিবৃতিতে আরও বলা হয়, "তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে দুই দিন আগে (শুক্রবার) চালানো যে হামলায় 'কুদস ফোর্সে'র ১৬টি উড়োজাহাজ ধ্বংস করা হয়েছিল, মূলত তার ধারাবাহিকতাতেই এই নতুন হামলাটি চালানো হলো।"