
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলায় নিহত ওই ছয় মার্কিন সেনার কফিন দেশে পৌঁছানোর দৃশ্য আমরা আগেই দেখেছি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের দ্বিতীয় দিনে কুয়েতে নিহত এই ছয় সেনার মরদেহ হস্তান্তরের অত্যন্ত ভাবগম্ভীর এই আনুষ্ঠানিকতাটি ‘ডিগনিফাইড ট্রান্সফার’ (মর্যাদাপূর্ণ হস্তান্তর) নামে পরিচিত।
মার্কিন সামরিক বাহিনীর সর্বাধিনায়ক (কমান্ডার-ইন-চিফ) হিসেবে নিহত সেনাদের এই মরদেহ গ্রহণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সেনাদের মৃত্যুকে তিনি আমেরিকানদের জন্য একটি "অত্যন্ত দুঃখের দিন" বলে আখ্যায়িত করেছেন।
সাম্প্রতিক এই সংঘাত শুরু হওয়ার পর, মার্কিন জনগণ এবারই প্রথম টেলিভিশনের পর্দায় এমন কোনো দৃশ্য দেখল। এখন প্রশ্ন হচ্ছে, যুদ্ধের এই চড়া মানবিক মূল্য বা প্রাণহানির দৃশ্য দেখার পরও মার্কিন জনগণ—অন্তত যারা এই সংঘাতকে সমর্থন করছেন—তারা তাদের সমর্থন অব্যাহত রাখবেন কি না।
সর্বশেষ জনমত জরিপগুলোর ফলাফলে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে, বেশিরভাগ মার্কিনি এই যুদ্ধের বিরোধী। এই সংঘাতের পক্ষে সমর্থন রয়েছে মাত্র ৩০ শতাংশ মানুষের।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



