ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) দাম একলাফে ১০৮.৭৭ ডলারে পৌঁছেছে। গত সপ্তাহে ২৮ শতাংশ মূল্যবৃদ্ধির পর আজকের এই লাফ ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকার কারণেই তেলের দামের এই উল্লম্ফন ঘটেছে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে, কারণ যে জাহাজগুলোই সেখান দিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছে, ইরানি বাহিনী তাদের ওপর হামলা চালাচ্ছে। ....




