লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর নজিরবিহীন আক্রমণ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ১০৩টি সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে। এই বিস্তৃত হামলায় অন্তত দুটি মেরকাভা ট্যাংক ধ্বংস এবং এক ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) হিজবুল্লাহর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের হামলা সিরিজে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জনপদ, বিশেষত আপার গ্যালিলি অঞ্চলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। রকেট হামলা, ড্রোন আক্রমণ এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গোষ্ঠীটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। ....




