img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : লেবানন

ইসরায়েলি হামলায় লেবাননে ১২ নিহত

সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি আবারও লঙ্ঘন করে লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) শুক্রবার জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় বিমান হামলায় অন্তত ছয়জন নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। এনএনএ-এর মতে, আহতদের "অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে দেওয়া হয়েছে।" ....

ইসরায়েলি হামলায় লেবাননে ১২ নিহত

প্রাণঘাতী ভবন ধসে লেবাননের ত্রিপোলিতে আতঙ্ক

হোসাম হাজরুনি একটি কংক্রিটের সিঁড়ির নিচে আঙুল দিয়ে নিজের ভবনের উন্মুক্ত ভিত্তি বা ফাউন্ডেশন দেখাচ্ছিলেন। ৬৫ বছর বয়সী হোসাম বলেন, "ভেতরে দেখুন। ভেতরের পিলারগুলো সব ভেঙে গেছে। পানিতে তলিয়ে আছে। ভেতরের সবকিছু ভেজা।" কয়েক মিটার দূরেই পড়ে আছে ভাঙা কংক্রিটের ব্লক আর দুমড়ানো-মোচড়ানো ধাতব স্তূপ। এটি সেই ভবনের ধ্বংসাবশেষ, যা গত ৮ ফেব্রুয়ারি ধসে পড়েছিল এবং অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটিয়েছিল। ....

প্রাণঘাতী ভবন ধসে লেবাননের ত্রিপোলিতে আতঙ্ক

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৪

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সিরিয়া সংলগ্ন লেবানন সীমান্তের কাছে একটি যানবাহনে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।সোমবার ভোরে এই বিমান হামলাটি চালানো হয় বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে খালেদ মোহাম্মদ আল-আহমদ নামে একজন সিরীয় নাগরিক রয়েছেন। ....

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৪

লেবাননে ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত

দক্ষিণ লেবাননের টায়ার শহরে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের আল-মানার টেলিভিশন স্টেশনের এক উপস্থাপক নিহত হয়েছেন। সোমবার লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং আল-মানার টিভি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। নিহত উপস্থাপকের নাম আলী নূর আল-দিন। তিনি হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত আল-মানার টিভিতে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করতেন। ....

লেবাননে ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও সিরিয়া-লেবানন সীমান্ত এবং দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের (সাম্প্রতিক) এই হামলায় অন্তত দুইজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর অস্ত্র পাচার রুখতে তারা সীমান্তের চারটি ক্রসিং পয়েন্টে এই হামলা চালিয়েছে। ....

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২