
উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সংগঠনটি দাবি করেছে, লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
একই সময়, ইরান বাহরাইনের একটি মার্কিন বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে। ইরানের আইআরজিসি জানিয়েছে, তারা আজ সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
এই ঘটনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
সূত্র: আল জাজিরা



