ইরান যুদ্ধের নবম দিনে যা ঘটছে মধ্যপ্রাচ্যে
শনিবার একটি তেলের ডিপোতে হামলাসহ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় পরিসরে বিমান হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে এই সংঘাত সম্প্রসারিত হয়ে লেবানন, ইরাক এবং উপসাগরীয় (গালফ) অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ইরান বলেছে, যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহৃত না হওয়া পর্যন্ত তাদের ওপর হামলা বন্ধের প্রতিশ্রুতি দিলেও, ইসরায়েল এবং কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরান তাদের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে। ....




