img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : রায়

হিজবুল্লাহর হামলায় যুদ্ধের নতুন ফ্রন্ট উন্মুক্ত

শনিবার ভোরে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবেই হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে—গোষ্ঠীটির পক্ষ থেকে বিষয়টি এখন নিশ্চিত করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তিটি ভেঙে পড়ল। ....

হিজবুল্লাহর হামলায় যুদ্ধের নতুন ফ্রন্ট উন্মুক্ত

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে তারা হাইফায় একটি ইসরায়েলি ঘাঁটিতে হামলা চালিয়েছে। তারা একে "লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের জবাব" হিসেবে উল্লেখ করেছে। ....

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">ইরানকে &lsquo;নজিরবিহীন শক্তি&rsquo; প্রয়োগের হুমকি ট্রাম্পের</span>

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যতক্ষণ না ‘সব লক্ষ্য অর্জিত হচ্ছে’, ততক্ষণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ অভিযান অব্যাহত থাকবে। ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা একটি ভিডিওতে তিনি তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে, আরও মার্কিন হতাহতের আশঙ্কা রয়েছে। ....

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">ইরানকে &lsquo;নজিরবিহীন শক্তি&rsquo; প্রয়োগের হুমকি ট্রাম্পের</span>

খামেনির মৃত্যুর পর কেমন হবে ইরানের শাসনব্যবস্থা?

মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনাটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির নেতৃত্বের ওপর সবচেয়ে বড় আঘাতগুলোর একটি। এই ঘটনায় তার সমর্থকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। খোমেনিই ছিলেন সেই নেতা, যিনি মার্কিন-সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে ইসলামি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। ....

খামেনির মৃত্যুর পর কেমন হবে ইরানের শাসনব্যবস্থা?

ট্রাম্প কি অতি আত্মবিশ্বাসে ইরানের বিপ্লবী গার্ডকে ভুল বুঝছেন?

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যদের উদ্দেশে একটি বার্তা পাঠান। তিনি দাবি করেন, তারা যেন আত্মসমর্পণ করে, নতুবা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ট্রাম্প বলেন, "ইসলামিক রেভল্যুশনারি গার্ড, সশস্ত্র বাহিনী এবং সমস্ত পুলিশ সদস্যদের আমি আজ রাতে বলছি, আপনারা অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ নিরাপত্তা (ইমিউনিটি) গ্রহণ করুন। অথবা এর বিকল্প হিসেবে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হোন। তাই অস্ত্র ফেলে দিন। আপনাদের সঙ্গে পূর্ণ নিরাপত্তা সহকারে ন্যায্য আচরণ করা হবে, অন্যথায় নিশ্চিত মৃত্যু অবধারিত।" ....

ট্রাম্প কি অতি আত্মবিশ্বাসে ইরানের বিপ্লবী গার্ডকে ভুল বুঝছেন?

&lsquo;ইরান প্রতিবেশী ভাইদের&rsquo; ওপর নয়, মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে&rsquo;

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে জানিয়েছেন, দেশটিতে "সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং আজ একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে, যা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার কাজ করবে।" আব্বাস আরাকচি বলেন, "আত্মরক্ষার ক্ষেত্রে আমাদের ওপর কোনো বাধা বা সীমাবদ্ধতা নেই।" তিনি আল জাজিরাকে আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনাটি "অত্যন্ত গুরুতর, নজিরবিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।" সর্বোচ্চ নেতার এই হত্যাকাণ্ড চলমান সংঘাতকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে। ....

&lsquo;ইরান প্রতিবেশী ভাইদের&rsquo; ওপর নয়, মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে&rsquo;

&nbsp;ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে বাংলাদেশীসহ নিহত ৩, আহত ৫৮

মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরান তাদের অভিযান শুরু করার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস এবং দুটি ক্রুজ মিসাইল প্রতিহত করা হয়েছে। ....

&nbsp;ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে বাংলাদেশীসহ নিহত ৩, আহত ৫৮

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৯ জন নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় অন্তত ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।  রোববার (১ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে এ... ....

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৯ জন নিহত

দুবাই, দোহা ও মানামার মার্কিন স্থাপনায় ইরানের হামলা&nbsp;

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইরান পাল্টা হামলা চালাচ্ছে। এর জেরে উপসাগরীয় দেশগুলোতে আরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, বাহরাইনের রাজধানী মানামা এবং কাতারের রাজধানী দোহায় টানা দ্বিতীয় দিনের মতো বিস্ফোরণের শব্দ শোনা যায়। অশান্ত মধ্যপ্রাচ্যের বুকে এই অঞ্চলটিকে দীর্ঘদিন ধরে শান্তি ও নিরাপত্তার স্বর্গ হিসেবে দেখা হতো, কিন্তু এখন সেখানেও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ....

দুবাই, দোহা ও মানামার মার্কিন স্থাপনায় ইরানের হামলা&nbsp;

ওমানে তেলবাহী জাহাজে ইরানের হামলা

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, দেশটির মুসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী তেল ট্যাঙ্কার ‘স্কাইলাইট’-এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং জাহাজের ২০ জন ক্রু বা নাবিকের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি। ....

ওমানে তেলবাহী জাহাজে ইরানের হামলা

&lsquo;খামেনি নিহত হওয়ার পরও মাথা নোয়াবেনা ইরান&rsquo;

যুক্তরাষ্ট্রের সাবেক উপ-সহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মালরয় আল জাজিরাকে বলেছেন, ভেনেজুয়েলার পর ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো কোনো দেশের সরকার পতনের চেষ্টা চালালেও, ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ ভিন্ন’। ....

&lsquo;খামেনি নিহত হওয়ার পরও মাথা নোয়াবেনা ইরান&rsquo;

করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে রক্তাক্ত সংঘর্ষ, নিহত ৯

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের একেবারে সামনে ভয়াবহ দাঙ্গা বেধে গেছে। এদহি রেসকিউ সার্ভিস জানিয়েছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জন নিহত এবং অনেকে গুরুতর আহত হয়েছেন। আগেই খবর এসেছিল—হাজার হাজার ক্ষুব্ধ মানুষ কনস্যুলেটের দিকে এগিয়ে যাচ্ছিল। তারা ভবনের দিকে তেড়ে যেতেই পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলি চালায়।  ....

করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে রক্তাক্ত সংঘর্ষ, নিহত ৯

আরব আমিরাতে ইরানের ১৩৭টি ক্ষেপণাস্ত্রের আঘাত

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইরান দেশটির ওপর ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে। আবুধাবি বিমানবন্দরে কর্তৃপক্ষের ভাষায় ‘একটি ঘটনায়’ অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।এছাড়া আন্তর্জাতিক চলাচলের জন্য বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর—দুবাই বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। কাতারেও এমন হামলার খবর পাওয়া গেছে, যদিও কোনো হতাহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ....

আরব আমিরাতে ইরানের ১৩৭টি ক্ষেপণাস্ত্রের আঘাত

ইসরায়েলে ইরানের হামলা, অন্তত ৪০ ভবন ক্ষতিগ্রস্ত

ইরানের শনিবারের প্রতিশোধমূলক হামলায় তেল আবিবের অন্তত ৪০টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। তেল আবিব পৌরসভার বরাত দিয়ে হারেৎজ লিখেছে, এই ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দুই শতাধিক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে শহরের তিনটি হোটেলে স্থানান্তর করা হয়েছে। ....

ইসরায়েলে ইরানের হামলা, অন্তত ৪০ ভবন ক্ষতিগ্রস্ত

ইসরায়েল ইরানকে খণ্ড-বিখণ্ড করতে চায় : আলী লারিজানি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার পর ইসরায়েল এখন ইরানকে 'খণ্ড-বিখণ্ড' বা ভাগ করার চেষ্টা করছে। ফারস নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে লারিজানি বলেন, "নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বড় দেশগুলোকে ভেঙে ফেলা ছাড়া ইসরায়েলি শাসকগোষ্ঠীর সামনে আর কোনো পথ খোলা নেই।" ....

ইসরায়েল ইরানকে খণ্ড-বিখণ্ড করতে চায় : আলী লারিজানি

তেহরান ও ইয়াসুজে হাজারো মানুষের শোক

ইরানের তাসনিম নিউজ এজেন্সির পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ শোক পালন শুরু করেছেন। ভিডিওতে মানুষকে বুক ও মাথায় চাপড়াতে (মাতম করতে) দেখা গেছে, যা ইরানে শোক প্রকাশের প্রচলিত প্রথা। তেহরান টাইমস পত্রিকার তথ্যমতে, লোরেস্তান প্রদেশেও একই ধরনের দৃশ্য দেখা গেছে। রাজধানী তেহরানসহ ইয়াসুজের মত বিভিন্ন শহরে শোক পালন করছে হাজার-হাজার মানুষ। ....

তেহরান ও ইয়াসুজে হাজারো মানুষের শোক

খামেনির মৃত্যুতে ইরাকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরাক সরকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর শাহাদাতের শোকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। সরকারি মুখপাত্র বাসেম আল-আওয়াদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ-কে দেওয়া বিবৃতিতে বলেছেন: “অপার দুঃখ ও শোকের সাথে আমরা সম্মানিত ইরানি জাতি এবং সমগ্র ইসলামি উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আলেমে দ্বীন, মুজাহিদে আজম, নবী পরিবারের প্রথম সারির সন্তান, আমাদের প্রিয় সর্বোচ্চ নেতা হযরত গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী আল-হুসাইনি আল-খামেনেয়ী (দা.) মানবতা ও নৈতিকতার সব সীমা লঙ্ঘনকারী একটি নগ্ন আগ্রাসন ও নিন্দনীয় অপরাধের শিকার হয়ে শহীদ হয়েছেন। এই বর্বরতা আন্তর্জাতিক আইন ও সকল চুক্তির প্রকাশ্য লঙ্ঘন।” ....

খামেনির মৃত্যুতে ইরাকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

&lsquo;যুক্তরাষ্ট্র ও ইসরায়েল &lsquo;রেড লাইন&rsquo; অতিক্রম করেছে, এর মূল্য তাদের দিতেই হবে&rsquo;

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ আমেরিকা ও ইসরায়েলের নেতাদের উদ্দেশে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন: “তোমরা নোংরা অপরাধী। ইরানের ওপর চালানো এই হামলার জন্য তোমরা এমন ধ্বংসাত্মক আঘাত পাবে যে, শেষে নিজেরাই এসে আমাদের কাছে ক্ষমা ভিক্ষা করতে বাধ্য হবে।” ....

&lsquo;যুক্তরাষ্ট্র ও ইসরায়েল &lsquo;রেড লাইন&rsquo; অতিক্রম করেছে, এর মূল্য তাদের দিতেই হবে&rsquo;

<span style="font-size: 12pt; color: #000000; font-weight: bold;">টালমাটাল ইরানে খামেনির উত্তরসূরি কে?</span>

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর পরবর্তী উত্তরাধিকারী কে হবেন, তা নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসতে যাচ্ছে বিশেষজ্ঞ পরিষদের ৮৮ জন সদস্য। এই মুহূর্তে দুটি প্রধান সম্ভাব্য পরিস্থিতির কথা উঠে আসছে, প্রথমত, আলী খামেনি নিজে মৃত্যুর আগে চারজনের নাম প্রস্তাব করেছেন বলে জানা গেছে। এটিই একটি সম্ভাব্য পথ। এছাড়া অন্য পরিস্থিতিটি হলো— অন্তর্বর্তীকালীন সময়ের জন্য চার সদস্যের একটি নেতৃত্ব পরিষদ গঠন করা হবে, যারা নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দেশ পরিচালনা করবেন। ....

<span style="font-size: 12pt; color: #000000; font-weight: bold;">টালমাটাল ইরানে খামেনির উত্তরসূরি কে?</span>

ট্রাম্প &lsquo;সেটাই&rsquo; করলেন, যা করবেন না বলে কথা দিয়েছিলেন

ডোনাল্ড ট্রাম্প কথা দিয়েচিলেন, তিনি নতুন করে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াবেননা। কিন্তু ইরানে নতুন করে হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক সেই কাজটিই করেছেন, যা তিনি করবেন না বলে জানিয়েছিলেন। এমনকি অতীতে একই কাজের জন্য তিনি পূর্ববর্তী প্রেসিডেন্টদের সমালোচনাও করেছিলেন। এখানে মূল বিষয়টি কেবল এটা নয় যে তিনি ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছেন; বরং তিনি এই হামলার ক্ষেত্রে কংগ্রেসকে পাশ কাটিয়ে বা উপেক্ষা করে সিদ্ধান্তটি নিয়েছেন। ....

ট্রাম্প &lsquo;সেটাই&rsquo; করলেন, যা করবেন না বলে কথা দিয়েছিলেন