ইরান, যুক্তরাষ্ট্র, খোমেনি, ট্রাম্প, ইসরায়েল
ইরান তাদের অভিযান শুরু করার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেনসংগৃহীত

মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরান তাদের অভিযান শুরু করার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস এবং দুটি ক্রুজ মিসাইল প্রতিহত করা হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, "মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছিল, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।" সেখানে আরো বলা হয়, এসব হামলায় যে তিনজন নিহত হয়েছেন, তাদের মধ্যে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের একজন করে নাগরিক রয়েছেন।

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই