ইরান, যুক্তরাষ্ট্র, খোমেনি, ট্রাম্প, ইসরায়েল
আব্বাস আরাকচিসংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে জানিয়েছেন, ‘আমরা পারস্য উপসাগরীয় অঞ্চলের আমাদের ভাইদের কিংবা প্রতিবেশীদের ওপর আক্রমণ করছি না; আমরা কেবল মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানছি।’ আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি আরও বলেন, ‘পারস্য উপসাগরের অপর তীরের দেশগুলোর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তাদের সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক রয়েছে এবং আমরা এই সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।’ বর্তমান যুদ্ধের কৌশল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বর্তমানে যা করছি, তা মূলত আত্মরক্ষা এবং আমাদের ওপর চালানো মার্কিন আগ্রাসনের প্রতিশোধ।’

দেশটিতে "সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং আজ একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে, যা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার কাজ করবে।" আব্বাস আরাকচি বলেন, "আত্মরক্ষার ক্ষেত্রে আমাদের ওপর কোনো বাধা বা সীমাবদ্ধতা নেই।" তিনি আল জাজিরাকে আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনাটি "অত্যন্ত গুরুতর, নজিরবিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।" সর্বোচ্চ নেতার এই হত্যাকাণ্ড চলমান সংঘাতকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ান বলেছেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের ওপর কঠোর আঘাত হানা এবং তাদের সামরিক ঘাঁটি ধ্বংস করা অব্যাহত রাখবে। বিপ্লবের নেতার শাহাদাতবরণ ছিল দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার এক চূড়ান্ত পরিণতি।’