
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় অন্তত ৯ জন এবং কুয়েতে একজন নিহত হয়েছে। ইসরায়েল ২০ ও কুয়েতে ৩২ জন আহত হয়েছে। এর আগে ৪ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।
রোববার (১ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমের ৩০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত ৯ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন।
উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে চিকিৎসক দল রয়েছে, হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার তৎপর রয়েছে।
এদিকে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন ইরানের মিসাইল হামলায় একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের আল-আদান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।



