কক্সবাজারের শীলখালীতে মাছ বোঝাই একটি মিনি পিকআপে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপ চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় মাছের ড্রামের ভেতরে স্কচ টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ২০টি পোটলা থেকে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ....