মাদক কারবারী
আটোয়ারীতে মাদককারবারী ও সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ।ছবি: আরটিএনএন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পৃথক অভিযানে চারজন মাদককারবারী ও সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রবিন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন ইসলাম ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার উত্তর বটিনা নামাজপাড়া এলাকার মৃত জামাল হোসেন দুদুর ছেলে।

এদিকে একই দিন রাতে উপজেলার ফকিরগঞ্জ বাজারের গরুর হাট এলাকায় পৃথক আরেকটি অভিযানে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—ছোটদাপ গ্রামের সইম উদ্দিনের ছেলে তৈয়ব আলী (৩০), একই এলাকার আজগর আলীর ছেলে হাসান আলী (২০) এবং সুখাতি গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম (২৬)।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক দুই মাদকবিরোধী অভিযানে মোট চারজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।