img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিচারিক হত্যাকাণ্ডের শিকার শহীদ কামারুজ্জামান: শিবির সভাপতি

শহীদ কামারুজ্জামানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা দাবি করেছেন, সাজানো ট্রাইব্যুনালের মাধ্যমে তাঁকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে।

বিচারিক হত্যাকাণ্ডের শিকার শহীদ কামারুজ্জামান: শিবির সভাপতি

ডিজেল অভাবে মেহেরপুরে ভুট্টা মাড়াই ব্যাহত

চাহিদামত ডিজেল না পেয়ে মেহেরপুরে ভুট্টা মাড়াই কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, ফিলিং স্টেশন থেকে সাধারণ কৃষকরা প্রয়োজনীয় পরিমাণ ডিজেল পাচ্ছেন না। সিন্ডিকেট করে  ডিজেল বিক্রি হচ্ছে বাড়তি দামে। গেল এক সপ্তাহ ধরে মেহেরপুর জেলায় ভুট্টা মাড়াই শুরু হয়েছে। ক্ষেতের ভুট্টা বহন ও মাড়াই যন্ত্রগুলো সবই ডিজেল চালিত। ডিজেল অভাবে সময়মত মাড়াই করার যন্ত্র পাওয়া যাচ্ছে না। মাড়াই মেশিন মালিকদের কাছে বারবার ধর্ণা দিতে হচ্ছে প্রান্তিক কৃষকদের। ডিজেল না পাওয়ার কারণ দেখিয়ে মেশিন মালিকরা বাড়িয়ে দিয়েছেন ভাড়া। কৃষকরা জানান, দ্রুত ভুট্টা মাঠ থেকে তোলা না গেলে ঝড়-বৃষ্টির মুখে ব্যাপক ক্ষতি হতে পারে।

ডিজেল অভাবে মেহেরপুরে ভুট্টা মাড়াই ব্যাহত

হৃদরোগে বিনামূল্যের ৭০ শতাংশ ওষুধই মেলে না, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

রাজধানীর অন্যতম বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে বিনামূল্যে ওষুধ না পাওয়ার অভিযোগে ভোগান্তিতে পড়েছেন হৃদরোগীরা। সরকারি হাসপাতাল হওয়ায় অনেক রোগীই এখানে এসে স্বল্প খরচে...

হৃদরোগে বিনামূল্যের ৭০ শতাংশ ওষুধই মেলে না, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

মহাকাশ থেকে ফেরার পর শরীরে কী ঘটে? জানাচ্ছে গবেষণা

মহাকাশ ভ্রমণ এখন আর কেবল বৈজ্ঞানিক কৌতূহলের বিষয় নয়; বরং এটি মানবদেহের ওপর গভীর প্রভাব ফেলে যা ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে...

মহাকাশ থেকে ফেরার পর শরীরে কী ঘটে? জানাচ্ছে গবেষণা

চ্যাটজিপিটির নির্মাতা স্যাম অল্টম্যানের বাসভবনে ককটেল হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে স্যাম অল্টম্যানের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর প্রধান নির্বাহীর বাসায় মলোটভ ককটেল নিক্ষেপের এ ঘটনায় এক...

চ্যাটজিপিটির নির্মাতা স্যাম অল্টম্যানের বাসভবনে ককটেল হামলা

জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী পলাতক

জয়পুরহাটের ক্ষেতলালে এক নারীকে হত্যা করে ধানখেতে পুঁতে রাখার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলেরঘাট এলাকায় স্থানীয়রা একটি ধানখেতে অর্ধ পোতা অবস্থায় মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আশুরা বেগম (৪৫) বিলেরঘাট এলাকার সুতার গুচ্ছগ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি একাধিক বিয়ে করেছিলেন এবং সর্বশেষ স্বামী বাবলু হোসেনের সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আশুরাকে তার স্বামীর সঙ্গে দেখা যায়। পরে রাতে বাড়ির পাশের ধানখেতে তার মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকেই স্বামী বাবলু হোসেনকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী পলাতক

কুকুরকে ধরে নিয়ে গেল কুমির: ভাইরাল ভিডিওর প্রকৃত ঘটনা কী?

বাগেরহাটের হজরত খানজাহানের (রহ.) মাজারের দিঘিতে কুমির একটি কুকুর ধরে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত দুদিন ধরে ভিডিওটি ঘিরে নানা আলোচনা, সমালোচনা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কেউ দাবি করছেন, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাবার হিসেবে পানিতে ফেলে দেওয়া হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ঘটনাটি ভিন্ন।

কুকুরকে ধরে নিয়ে গেল কুমির: ভাইরাল ভিডিওর প্রকৃত ঘটনা কী?

শাহরুখের ছবিই ঘুরিয়ে দেয় কাশমিরার ভাগ্যচাকা

বলিউডে নিজের অবস্থান গড়ে তোলা সহজ ছিল না কাশমিরা শাহ-এর জন্য। ছোট একটি চরিত্র আর সামান্য পারিশ্রমিক সব মিলিয়ে শুরুটা ছিল বেশ কঠিন। তবুও একটি সিনেমাই বদলে দেয় তাঁর জীবনের গতিপথ। সেই সিনেমা ছিল ইয়েস বস, যেখানে তিনি অভিনয় করেছিলেন শাহরুখ খানের সঙ্গে। পর্দায় কাশমিরাকে দেখা গিয়েছিল ধনী ও আত্মবিশ্বাসী এক নারী হিসেবে। কিন্তু বাস্তব জীবনে তখন তিনি ছিলেন সংগ্রামী। শুটিং সেটে অন্য শিল্পীরা যখন দামি গাড়িতে করে আসতেন, তখন তিনি আসতেন অটোরিকশায়। নিজের আর্থিক সীমাবদ্ধতার কথা আড়াল করতেই তিনি প্রতিদিন সময়ের আগেই সেটে পৌঁছে যেতেন, যেন কেউ বুঝতে না পারে তাঁর বাস্তব অবস্থা। সেই ছবিতে কাজ করে তিনি পেয়েছিলেন মাত্র ৩০ হাজার রুপি।

শাহরুখের ছবিই ঘুরিয়ে দেয় কাশমিরার ভাগ্যচাকা

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়। এতে সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। আইপিএলের কারণে সেরা খেলোয়াড়দের ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। কিউইরা বিকল্প বা ‘এ’ দলের খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও বাংলাদেশ সেই বিলাসিতা দেখাতে রাজি নয়। মূলত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য হোম সিরিজগুলো থেকে পূর্ণ পয়েন্ট অর্জন করতে চায় টাইগাররা। সে লক্ষ্যেই প্রধান নির্বাচক হাবিবুল বাশার তার প্রথম দল ঘোষণায় সেরা খেলোয়াড়দের নিয়েই স্কোয়াড সাজিয়েছেন।

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

টাইগার-কিউই লড়াইয়ের টিকিট মিলছে আজ থেকেই

মাঠের লড়াই শুরু হওয়ার আগেই গ্যালারির লড়াই শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। ১৭ এপ্রিলের বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার হাই-ভোল্টেজ সিরিজকে সামনে রেখে ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। শনিবার (১১ এপ্রিল)সন্ধ্যা ৬টা থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু হচ্ছে টিকিটের মহাযজ্ঞ। ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে, ভক্তরা ঘরে বসেই www.gobcbticket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে তাদের পছন্দের গ্যালারির আসনটি নিশ্চিত করতে পারবেন।

টাইগার-কিউই লড়াইয়ের টিকিট মিলছে আজ থেকেই

ইরানের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানে ট্রাম্পের জামাতা

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

ইরানের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানে ট্রাম্পের জামাতা

তোমরা ফেল করলে ৬ মাস পর আমিও ফেল করবো: শিক্ষামন্ত্রী

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নানা সংকটের কথা শুনে কঠোর বাস্তবতার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘সামনে পরীক্ষা। এতে তোমরাও ফেল করবে, ছয় মাস পর আমিও ফেল করবো—কারও বাঁচার উপায় নেই।’

তোমরা ফেল করলে ৬ মাস পর আমিও ফেল করবো: শিক্ষামন্ত্রী

ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন জ্বালানি তেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসেছে। আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে আনার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মাসে এই পাইপলাইনের মাধ্যমে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনা হবে।

ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন জ্বালানি তেল

ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানালো ছাত্রশিবির

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জানিয়েছে  ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ১১ এপ্রিল দিবাগত রাত তিনটার  দিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে অনশনরত দেখতে যান শিবির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের  কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে তাদের সাথে দেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক। দীর্ঘ অনশনের ফলে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ জানিয়েছেন তারা। একইসাথে সরকারের নির্বিকার অবস্থান নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন।

ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানালো ছাত্রশিবির

প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক আজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবর্তনের হাওয়া লাগার পর এবার স্থবির হয়ে থাকা ঘরোয়া ক্রিকেট লিগগুলো সচল করার উদ্যোগ নিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন তিনি। গত মঙ্গলবার নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর দায়িত্ব নিয়েই ক্রিকেট সংশ্লিষ্ট সবার সঙ্গে সংলাপ শুরু করেছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে সফল বৈঠকের পর আজ নিচতলার ক্লাবগুলোর সংকট নিরসনে বসছেন বিসিবি প্রধান।

প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক আজ

ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশি নারী নিহত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় লেবাননে দীপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন। গত বুধবার (৮ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় লেবাননের এক হাসপাতালে তার মৃত্যু হয়।

ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশি নারী নিহত

কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি: বাণিজ্যমন্ত্রী

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী দামে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে সিলেটে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় চালু হলো ‘কৃষকের হাট’। শনিবার (১১ এপ্রিল) সকালে নগরীর টিলাগড় পয়েন্ট সংলগ্ন এলাকায় এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘সরাসরি কৃষকের কাছ থেকে নিরাপদ ও তাজা পণ্য’ স্লোগানে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রির সুযোগ পাবেন।

কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

চট্টগ্রামে চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের এক অপারেটর জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের কমলনগরে এক শ্রমিককে হাত বেঁধে নির্মমভাবে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, ভিডিও ভাইরাল