img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাধ্যমিক শিক্ষা প্রশাসনে ভারপ্রাপ্তের অতিরিক্ত চাপ, নেই স্থায়ী কর্মকর্তা

চুয়াডাঙ্গা জেলায় দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে মাধ্যমিক শিক্ষা প্রশাসন। গুরুত্বপূর্ণ এ খাতে স্থায়ী জনবল নিয়োগ না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। অনুসন্ধানে জানা যায়, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান ২০২৪ সালের নভেম্বরে অবসরে যাওয়ার পর থেকে এখনো পূর্ণাঙ্গ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়নি। তার পরিবর্তে জেলার দু’টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব দিয়ে অফিস চালানো হচ্ছে। নিজ নিজ প্রতিষ্ঠানের দায়িত্ব সামলানোর পাশাপাশি জেলা অফিসের রুটিন কাজ করলেও জেলার সামগ্রিক তদারকি ও উন্নয়নমূলক কার্যক্রমে ঘাটতি থেকে যাচ্ছে। ফলে জেলার প্রত্যন্ত এলাকা থেকে জরুরি প্রয়োজনে শিক্ষা অফিসে আসা ব্যক্তিরা প্রায়ই শূন্য চেয়ার পেয়ে ফিরে যান। অনেকে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের খুঁজে বেড়াতে গিয়ে সময় ও অর্থের অপচয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

চুয়াডাঙ্গায় মাধ্যমিক শিক্ষা প্রশাসনে ভারপ্রাপ্তের অতিরিক্ত চাপ, নেই স্থায়ী কর্মকর্তা

রাজনীতিতে আসার প্রস্তুতি নিচ্ছেন বর্ষা, আভাস দিলেন অনন্ত জলিল

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গার্মেন্টস ব্যবসায়ী থেকে অভিনয় ও প্রযোজনায় নাম লেখান অনন্ত।  তবে সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক সংকটে সিনেমা থেকে ‘বিরতি’তে আছেন এ দম্পতি।তবে এবার অনন্ত আভাস দিলেন তার স্ত্রী বর্ষা রাজনীতির মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায়, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল তাঁর স্ত্রীর রাজনৈতিক ইচ্ছার কথা প্রকাশ করেন। অনন্ত জানান, বর্ষা দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে সাধারণ মানুষের সেবা করে আসছেন এবং তাঁর বিশ্বাস, মানুষের সেবায় বর্ষাকে রাজনীতিতে আসা উচিত।

রাজনীতিতে আসার প্রস্তুতি নিচ্ছেন বর্ষা, আভাস দিলেন অনন্ত জলিল

খুলনা, বগুড়া ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরাতে চায় বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি খুলনা, বগুড়া ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা নিয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিসিবির অ্যাডহক কমিটির গ্রাউন্ডস চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, "এই মাঠগুলো সংস্কার করে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো উদ্যোগ নিচ্ছে বিসিবি।"

খুলনা, বগুড়া ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরাতে চায় বিসিবি

সাঁথিয়ায় ছাত্রদের জন্য 'হেয়ার স্টাইল' নির্ধারণ করে নোটিশ জারি, না মানলেই শাস্তি

পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম শৃঙ্খলার নামে শিক্ষার্থীদের চুলের কাটিং বা 'হেয়ার স্টাইল' সুনির্দিষ্ট করে দিয়েছে। শুধু নির্দেশনা দিয়েই ক্ষান্ত হয়নি প্রতিষ্ঠানটি, নির্ধারিত মডেলের বাইরে চুল কাটলে শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্প্রতি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন স্বাক্ষরিত একটি নোটিশ বিদ্যালয়ের দেয়ালে টাঙানো হয়েছে৷ যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাঁথিয়ায় ছাত্রদের জন্য 'হেয়ার স্টাইল' নির্ধারণ করে নোটিশ জারি, না মানলেই শাস্তি

সিলেট ও নাটোরের কিছু এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আজ শনিবার  দেশের সিলেট এবং নাটোর জেলার বেশ কিছু এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে, নেসকো ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নেসকো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সিলেটের ওসমানী বিমানবন্দর এলাকা এবং নাটোরের চৌকিরপাড় ফিডারের আওতাধীন এলাকায় লোডশেডিং কার্যকর করা হবে। এই সময়সীমা অনুযায়ী, সিলেট জেলা ও নাটোর জেলার বিদ্যুৎ সরবরাহে সাময়িক ব্যাঘাত ঘটবে।

সিলেট ও নাটোরের কিছু এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

জয়ের রাস্তা যেন হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স এবং ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, গ্যালাকটিকোরা তাদের চিরচেনা রাজকীয় ছন্দ হারিয়ে এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। দলের রক্ষণভাগের নড়বড়ে অবস্থা এবং আক্রমণভাগের ধারহীনতা সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে। এই দুঃসময়ের সূচনা হয়েছিল ৪ এপ্রিল রিয়াল মায়োর্কার বিপক্ষে লিগ ম্যাচে, যেখানে তারা প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে পরাজিত হয়। সেই হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই তারা ৭ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-২ ব্যবধানে হেরে যায়, ফলে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের দৌড়ে বড় ধাক্কা খায়। এর পরদিন, ১০ এপ্রিল, জিরোনা এফসি-র বিপক্ষে মাঠে নেমে রিয়াল মাদ্রিদ আবারও কাঙ্ক্ষিত জয় পায়নি এবং ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়।

জয়ের রাস্তা যেন হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ

সকালে খালি পেটে পানি পানের ৭টি স্বাস্থ্য উপকারিতা

পানি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের ৭০ শতাংশই পানি দিয়ে গঠিত, এবং সুস্থতা বজায় রাখতে প্রতিদিন অন্তত দুই লিটার পানি পান করা উচিত। তবে, বিশেষত সকালে খালি পেটে পানি পান করলে নানা স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।

সকালে খালি পেটে পানি পানের ৭টি স্বাস্থ্য উপকারিতা

এসএসসি-এইচএসসি পরীক্ষায় নতুন আইন ও কঠোর বিধি

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা ও নকল প্রতিরোধে সরকারের নতুন আইনের খসড়া এখন কার্যকর হতে চলেছে। সরকারের উদ্যোগে, "পাবলিক পরীক্ষা (অপরাধ) অ্যাক্ট, ২০২৬" এর খসড়ায় কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, যার উদ্দেশ্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নকল ও প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতি প্রতিরোধ করা। নতুন আইনে, প্রশ্নপত্র ফাঁসের জন্য সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ডিজিটাল মাধ্যমে প্রশ্ন ফাঁস বা নকলের সহায়তা করা হলে, ৫ বছর কারাদণ্ড হতে পারে।

এসএসসি-এইচএসসি পরীক্ষায় নতুন আইন ও কঠোর বিধি

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা আজ, কূটনৈতিক উত্তেজনা

আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে ।  আর এই আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই উচ্চপর্যায়ের বৈঠককে সামনে রেখে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।  শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে হাজারো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইসলামাবাদ পুরোপুরি প্রস্তুত। ইতোমধ্যে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, যাঁর সাথে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি। বৈঠক শুরু হওয়ার আগে, ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, “আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। যদি তারা একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে, তবে আমরা প্রস্তুত।” গালিবাফ আরও বলেন, “দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে।”

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা আজ, কূটনৈতিক উত্তেজনা

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। আজ শনিবার সকালে, ৬টা ৭ মিনিট (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় গতকাল শুক্রবার রাত ৮টা ৭ মিনিট), তাঁদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। সমুদ্রের মধ্যে অবতরণের পর, মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান নভোচারীদের সুস্থতা সম্পর্কে একটি ইতিবাচক প্রতিবেদন দিয়েছেন। তিনি বলেন, "এটি ছিল অসাধারণ এক যাত্রা। আমরা স্থিতিশীল আছি এবং চার নভোচারীই সম্পূর্ণ সুস্থ আছেন।" মিশনের ল্যান্ডিং ও উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে নাসার আর্টেমিস-২ ল্যান্ডিং অ্যান্ড রিকভারি ডিরেক্টর লিলিয়ান ভিয়ারিয়াল জানান, সমুদ্রে অবতরণের দুই ঘণ্টার মধ্যে নভোচারীদের উদ্ধার করে তাঁদের মেডিক্যাল পরীক্ষা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নৌবাহিনীর জাহাজে নেওয়া হবে।

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

কার্যকারিতা হারাল গণভোটসহ ১৩টি অধ্যাদেশ

জাতীয় সংসদের নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না পাওয়ায় গণভোট অধ্যাদেশসহ মোট ১৩টি অধ্যাদেশ কার্যকারিতা হারিয়েছে। এর ফলে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত এখন আর আইনগতভাবে বহাল থাকছে না।

কার্যকারিতা হারাল গণভোটসহ ১৩টি অধ্যাদেশ

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন মজুমদার পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিলেন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের দেখতে গেছেন।

ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিলেন উপাচার্য

বিরোধী দলকে বিভ্রান্ত করতে কৌশল নিয়েছে সরকার: জামায়াত আমির

বিএনপি সরকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সরকারি দল বিরোধী দলকে বিভ্রান্ত করতে কৌশল নিয়েছে। তারা আমাদের সম্ভবত শিশু মনে...

বিরোধী দলকে বিভ্রান্ত করতে কৌশল নিয়েছে সরকার: জামায়াত আমির

বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী

আরব সাগরে একটি পণ্যবাহী জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী।  শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির সেনাবাহিনী...

বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী

পবিপ্রবি সিএসই ক্লাবের নতুন নেতৃত্বে বায়েজীদ ও তৌকির

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সিএসসি  ক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবের সদস্যদের ও অংশগ্রহণ  সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

পবিপ্রবি সিএসই ক্লাবের নতুন নেতৃত্বে বায়েজীদ ও তৌকির

সংসদ অধিবেশন ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর...

সংসদ অধিবেশন ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি