আজ শনিবার  দেশের সিলেট এবং নাটোর জেলার বেশ কিছু এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ শনিবার দেশের সিলেট এবং নাটোর জেলার বেশ কিছু এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ছবি: সংগৃহীত

আজ শনিবার  দেশের সিলেট এবং নাটোর জেলার বেশ কিছু এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে, নেসকো ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নেসকো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সিলেটের ওসমানী বিমানবন্দর এলাকা এবং নাটোরের চৌকিরপাড় ফিডারের আওতাধীন এলাকায় লোডশেডিং কার্যকর করা হবে। এই সময়সীমা অনুযায়ী, সিলেট জেলা ও নাটোর জেলার বিদ্যুৎ সরবরাহে সাময়িক ব্যাঘাত ঘটবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানায়, লাক্কাতুয়রা স্টেডিয়াম উপকেন্দ্র এর অধীনে তিনটি ফিডারের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না, সেগুলি হল: ওসমানী বিমানবন্দর আবাসিক এলাকা, সিলেট ক্লাব,পর্যটন এবং এডভেঞ্চার ওয়ার্ল্ড, কাকুয়ারপাড়, ফরিদাবাদ হাউজিং, আবাদানি, বড়শালা বাজার (আংশিক), সিলভার সিটি, ফরিদাবাদ, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা এবং সালুটিকর ঘাট। 

নেসকো কর্তৃপক্ষ জানায়, নাটোরের চৌকিরপাড় ফিডারের আওতাধীন এলাকায় শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার কাজ চলবে, যার জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

নেসকো এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এই রক্ষণাবেক্ষণ জরুরি। সাময়িক এই অসুবিধার জন্য উভয় কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং এলাকাগুলোর বাসিন্দাদের প্রয়োজনীয় গৃহস্থালি কাজ আগেভাগেই সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।