img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নাসার বিজ্ঞানীদের একের পর এক মৃত্যু ও নিখোঁজ, ঘনীভূত হচ্ছে রহস্য

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং পারমাণবিক গবেষণার সঙ্গে যুক্ত একাধিক বিজ্ঞানীর সাম্প্রতিক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে জ্যেষ্ঠ বিজ্ঞানী মাইকেল হিকসের মৃত্যুকে ঘিরে বিষয়টি আবারও আলোচনায় আসে। মাইকেল হিকস দীর্ঘদিন ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালশন ল্যাবরেটরিতে কাজ করেছেন। তিনি ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের জুলাইয়ে তার মৃত্যু হলেও মৃত্যুর কারণ বা ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তিনি বিভিন্ন মহাকাশ মিশন ও গ্রহাণু পর্যবেক্ষণ প্রকল্পে কাজ করেছিলেন। তার মৃত্যুকে ঘিরে সরাসরি কোনো ষড়যন্ত্রের প্রমাণ না মিললেও, তার শোকবার্তায় দাতব্য অনুদানের অনুরোধ উল্লেখ ছিল, যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। একই প্রতিষ্ঠানের আরেক বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ডও ২০২৪ সালের জুলাইয়ে রহস্যজনকভাবে মারা যান।

নাসার বিজ্ঞানীদের একের পর এক মৃত্যু ও নিখোঁজ, ঘনীভূত হচ্ছে রহস্য

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবেন যেসব শিক্ষার্থীরা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চ-মাধ্যমিক ও সমমান পর্যায়ে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ভর্তিকৃত আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ৬ হাজার টাকা করে ভর্তি সহায়তা দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এই সহায়তা পেতে আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবেন যেসব শিক্ষার্থীরা

সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ১৪ মে

চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যু ঘিরে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ১৪ মে দিন নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও তদন্ত কর্মকর্তা, রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার তা জমা দিতে পারেননি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই তারিখ ঠিক করেন। এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ছয়বার পেছাল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী। এর আগে, গত বছরের ২০ অক্টোবর রাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষ থেকে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে ৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ১৪ মে

বর্তমান প্রধানমন্ত্রীর চিঠি পেয়েছিলেন পূর্ণিমা, জানালেন নিজেই

জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন । জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে দর্শকদের ভালোবাসা সবই রয়েছে তার ঝুলিতে। তবে একটি বিশেষ স্মৃতি আজও নাড়া দেয় তাকে। তা হলো একটি শুভেচ্ছাপত্র। সম্প্রতি রুম্মান রশীদ খানেরর সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের নানা অজানা গল্প শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানেই উঠে আসে ২০০৩ সালের একটি ঘটনা। তিনি জানান, ২০০৩ সালে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার একটি সিনেমা হলে পরিবারের সঙ্গে মনের মাঝে তুমি ছবিটি দেখার পর মুগ্ধ হয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠান তারেক রহমান। সেই চিঠিতে সিনেমাটির অভিনয়শিল্পীদের প্রশংসা করার পাশাপাশি ভালো মানের চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছিল।

বর্তমান প্রধানমন্ত্রীর চিঠি পেয়েছিলেন পূর্ণিমা, জানালেন নিজেই

যৌনতা-নেশা-অন্ধকার গল্প, ফিরছে ‘ইউফোরিয়া’

দীর্ঘ চার বছরের অপেক্ষার পর আবার পর্দায় ফিরছে বহুল আলোচিত সিরিজ ইউফোরিয়া। তরুণদের জীবন, মানসিক টানাপোড়েন, মাদকাসক্তি ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এই সিরিজ শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। আগামী ১২ এপ্রিল থেকে এইচবিও-তে শুরু হচ্ছে এর তৃতীয় ও শেষ মৌসুম। শুরু থেকেই ‘ইউফোরিয়া’ আলাদা করে নজর কেড়েছে এর সাহসী উপস্থাপনার কারণে। যৌনতা, মাদক, মানসিক স্বাস্থ্য এমন সংবেদনশীল বিষয়গুলোকে সরাসরি তুলে ধরায় এটি যেমন প্রশংসা পেয়েছে, তেমনি সমালোচনাও কম হয়নি। নতুন সিজনের ট্রেলার প্রকাশের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আলোচনা নতুন করে জোরালো হয়েছে।

যৌনতা-নেশা-অন্ধকার গল্প, ফিরছে ‘ইউফোরিয়া’

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">উচ্ছেদ-দখলের চক্রে ফুটপাত, আড়ালে চাঁদাবাজির অভিযোগ</span>

সম্প্রতি রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে সাময়িক স্বস্তি মিললেও তা স্থায়ী হয় নি। কোথাও দিনের ব্যবধানে কোথাও বা কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও ফুটপাত ও সড়ক ----

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">উচ্ছেদ-দখলের চক্রে ফুটপাত, আড়ালে চাঁদাবাজির অভিযোগ</span>

ইরান&ndash;যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় আশাবাদী পাকিস্তান

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে তিনি বলেছেন,...

ইরান&ndash;যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় আশাবাদী পাকিস্তান

প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী ঢাকা-সিউল

ঢাকা ও সিউলের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়া, যেখানে ২০২৫ সালে সেমিকন্ডাক্টর রপ্তানি রেকর্ড ১৭৫...

প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী ঢাকা-সিউল

লাল-সবুজের জার্সিতে ফেরাতে সাকিবকে সবুজ সংকেত দিলো বিসিবি

জাতীয় দলের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথটি অবশেষে প্রশস্ত হতে শুরু করেছে। ২০২৬ সালের শুরুর দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাকিবের নাম যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বিসিবির সাম্প্রতিক বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এখন থেকে জাতীয় দলের আসন্ন সকল সিরিজের জন্য সাকিবকে নির্বাচন প্রক্রিয়ায় রাখা হবে।

লাল-সবুজের জার্সিতে ফেরাতে সাকিবকে সবুজ সংকেত দিলো বিসিবি

নিরাপত্তার অজুহাতে দুর্নীতি মামলার শুনানি পেছাতে অনুরোধ নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ আপাতত স্থগিত রাখার জন্য আদালতের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। নিরাপত্তাজনিত ও কূটনৈতিক কারণ দেখিয়ে তার...

নিরাপত্তার অজুহাতে দুর্নীতি মামলার শুনানি পেছাতে অনুরোধ নেতানিয়াহুর

ইউপি সচিব অবরুদ্ধ,পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদে তুচ্ছ ঘটনায় চেয়ারম্যানের সঙ্গে সচিবের হাতাহাতির চেষ্টা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় সচিব আলিউল ইসলামকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়-ব্যয়ের হিসাব নিয়ে ইউপি চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম প্রশ্ন তোলেন। এ সময় ক্ষুব্ধ হয়ে ওঠেন সচিব আলিউল ইসলাম এবং একপর্যায়ে চেয়ারম্যানের ওপর মারমুখী হয়ে উঠেন। উপস্থিত ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সচিবের আচরণে উত্তেজিত হয়ে ইউনিয়নের জনগণ পরিষদে এসে তাকে অবরুদ্ধ করে রাখে। তারা তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, "আমাদের চেয়ারম্যান একজন নীতিবান ব্যক্তি। তার সঙ্গে এমন আচরণ কাম্য নয়। সচিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।"

ইউপি সচিব অবরুদ্ধ,পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

বার্সেলোনার অভিযোগে সেই রেফারিকে কঠিন শাস্তি দিলো উয়েফা

বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার এক বিতর্কিত চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচকে ঘিরে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ম্যাচে রেফারিং নিয়ে তীব্র সমালোচনার...

বার্সেলোনার অভিযোগে সেই রেফারিকে কঠিন শাস্তি দিলো উয়েফা

&lsquo;জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবে মিল নেই&rsquo;

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘দেশের বাস্তবতায় জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’ একই সঙ্গে ব্লু ইকোনমি, কৃষি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

&lsquo;জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবে মিল নেই&rsquo;

বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে: মাসুদ এমপি

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিলবিলাম আবদুর রশিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মানুষের জীবন গঠিত হয়েছে পরিশ্রমের মাধ্যমে। যে যত বেশি পরিশ্রম করবে, সে তত বেশি সফল হবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জীবনে শৃঙ্খলা গঠনে শারীরিক শিক্ষা (পিটি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে: মাসুদ এমপি

পঞ্চগড়ে পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ চার জুয়াড়ি আটক

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ আরো চার জুয়াড়িকে আটক করেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বলরামপুর ইউনিয়নের লীলারমেলা বাজার থেকে সাজ্জাদ হোসেন বাদল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে চল্লিশ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে। বাদল দিনাজপুরের বিরামপুর উপজেলার আমাইল এলাকার জনৈক মজিবর রহমানের পুত্র। বলরামপুর এলাকার লোকজনের বক্তব্য অনুযায়ী, আটক বাদল বোদা মাস্টার পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে আসছিল।

পঞ্চগড়ে পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ চার জুয়াড়ি আটক

যুদ্ধবিরতি আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল, প্রথম বৈঠক ওয়াশিংটনে

যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং সরাসরি আলোচনার পথ খুলতে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রথম বৈঠকে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। শুক্রবার...

যুদ্ধবিরতি আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল, প্রথম বৈঠক ওয়াশিংটনে

যেকোনো মুহূর্তে শুরু ইরান ও যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বৈঠক

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও চলমান উত্তেজনা নিরসনে উচ্চপর্যায়ের আলোচনা আজ শনিবার ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন,...

যেকোনো মুহূর্তে শুরু ইরান ও যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বৈঠক

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় দল ঘোষণা ফিফার, বড় অংশ আর্জেন্টিনা-ব্রাজিলের

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ অফিশিয়াল বহর ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।...

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় দল ঘোষণা ফিফার, বড় অংশ আর্জেন্টিনা-ব্রাজিলের

শেখ হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি প্রশ্ন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।

শেখ হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?

মেসির শটে ক্যামেরা ভাঙলো ফটোগ্রাফারের

লিওনেল মেসির জাদুকরী বাঁ পায়ের শট মানেই গোলপোস্টের কোণ দিয়ে বল জালে জড়ানোর এক নিখুঁত দৃশ্য। গোলপোস্টের পেছনে অপেক্ষায় থাকা ফটোগ্রাফারদের কাছে এটি একাধারে রোমাঞ্চকর মুহূর্ত এবং সেরা ফ্রেমবন্দি করার সুবর্ণ সুযোগ। তবে ইন্টার মায়ামির অনুশীলনে ঘটে যাওয়া সাম্প্রতিক এক ঘটনা সেই রোমাঞ্চকে মুহূর্তেই রূপ দিল এক চরম বিষাদময় অভিজ্ঞতায়। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে যখন পুরো মায়ামি শিবির ব্যস্ত, তখনই মেসির নেওয়া একটি তীব্র গতির শট লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলপোস্টের বদলে সরাসরি আঘাত হানে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে থাকা এক ফটোগ্রাফারের ক্যামেরায়।

মেসির শটে ক্যামেরা ভাঙলো ফটোগ্রাফারের