ইরানের জব্দকৃত সম্পদ দেবে কি না, জানালো হোয়াইট হাউজ
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়ে ওঠা গুঞ্জন সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়ে ওঠা গুঞ্জন সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তালিকা তৈরির কাজ শেষ হলেই দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬। প্রতিযোগিতার আয়োজন করেছে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ২৮ দিনে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু...
পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে নরেন কুমার রায় (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার মুহূর্ত পেরিয়ে অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস–২ অভিযানের চার নভোচারী।
পঞ্চগড়ের বোদায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ও বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, মাদক ও দুর্নীতি নির্মূল করে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এ মুহূর্তে জ্বালানি তেল বৈশ্বিক সংকটে রয়েছে। সেই সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে জনগণ যাতে ভোগান্তির শিকার না হয়, সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। শনিবার (১১ এপ্রিল) যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা এক নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের শ্রমিকদের প্রতি আমাদের যে ওয়াদা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়বো; রাজনীতি-অর্থনীতি-সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব; নতুন বন্দোবস্তের শ্রমিকের হিস্যা নিশ্চিত করব; সেই লড়াইয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় করুণাকান্ত মণ্ডল নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে যশোর-খুলনা রেলপথের অভয়নগর উপজেলার সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ মৌলিক অধিকার নিশ্চিত করা শুধু মালিকদের দায়িত্ব নয়, বরং রাষ্ট্রকে এখানে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ...
গণভোটের রায় রক্ষাসহ তিন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসার ৭২ ঘণ্টা পার হলেও সরকার পক্ষ বা বিরোধী দল থেকে কোনো...
কাতার ও বিশ্বের অন্যান্য দেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে একাধিক মার্কিন প্রেসিডেন্টকে ইরানে সামরিক হামলার জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু ট্রাম্পের আগে কোনো প্রেসিডেন্টই রাজি হননি।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার (১১ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে দেশের কৃষিখাতে বড় পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন,...
রাজশাহী সিল্ক শুধু রাজশাহীর নয়, এটি সারা বাংলাদেশের সম্পদ—এমন মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় রেশম শিল্পের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং একে আরও উন্নত করার রূপরেখা তৈরি করতে রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
দেশে আবারও শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক সংগীতশিল্পীদের অংশগ্রহণে বড় কনসার্ট । গত বছরের শীতে নিরাপত্তাজনিত কারণে একাধিক অনুষ্ঠান বাতিল হলেও, জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আয়োজকরা নতুন করে বড় পরিসরে কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে পাকিস্তান ও ভারতের জনপ্রিয় কয়েকজন শিল্পীকে নিয়ে একাধিক শো আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তালিকায় ছিলেন আতিফ আসলাম, আলী আজমত, অনুভ জেইনসহ পাকিস্তানি ব্যান্ড জাল ও কাভিশ। তবে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি না পাওয়ায় এসব আয়োজন শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এমনকি ঢাকায় এসে প্রস্তুতি নেওয়ার পরও আতিফ আসলাম ও আলী আজমতকে কনসার্টে পারফর্ম না করেই ফিরে যেতে হয়েছিল, পরে সীমিত কিছু প্রাইভেট শো করেন তারা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে নিজ জেলা লালমনিরহাটে...
শিশুর জন্মের পর তার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল থাকে। তাই শুরু থেকেই টিকা দেওয়া শিশুর সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, টিকা শুধু শিশু নয়, পুরো সমাজকেই বিভিন্ন প্রাণঘাতী সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়। বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা দেওয়া হয়। এই টিকাগুলোর মাধ্যমে একসময় লাখ লাখ শিশুর মৃত্যু ঘটানো রোগগুলো এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বিশেষজ্ঞদের মতে, টিকা দুই ধরনের সরকারি ও বেসরকারি। সরকারি টিকা “সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)” এর আওতায় বিনামূল্যে দেওয়া হয়, যা শিশুর জীবন রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়।