img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিকদের পাওনা নিয়ে কোনো জটিলতা সহ্য করা হবে না: শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার (১৪ মার্চ) ঢাকায় বেইলি রোডে তার সরকারি বাসভবনের অফিস কক্ষে আরএমজি ও নন-আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে এক উচ্চ পর্যায়ের সভায় মন্ত্রী একথা বলেন।

শ্রমিকদের পাওনা নিয়ে কোনো জটিলতা সহ্য করা হবে না: শ্রমমন্ত্রী

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">মোজতবা খামেনির সন্ধান দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের</span>

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং আরও কয়েকজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তার বিষয়ে গোয়েন্দা তথ্যের জন্য ১ কোটি (১০ মিলিয়ন) মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে শুক্রবার এই পদক্ষেপ নেওয়া হলো।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">মোজতবা খামেনির সন্ধান দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের</span>

প্রধানমন্ত্রীর বিশেষ সম্মানী কর্মসূচির যাত্রা শুরু

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সম্মানী কর্মসূচির যাত্রা শুরু

ইরানকে জরুরি ও মানবিক সহায়তা দেবে চীন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান চলাকালে দক্ষিণ ইরানে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়। এই মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি সমবেদনা ও সহায়তা জানাতে চীনের রেড ক্রস সোসাইটি ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২ লাখ মার্কিন ডলার জরুরি ও মানবিক সহায়তা দেবে।

ইরানকে জরুরি ও মানবিক সহায়তা দেবে চীন

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ৫ বিমান ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল (WSJ) এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে এটি একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ৫ বিমান ক্ষতিগ্রস্ত

২৩-২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে গতকাল শুক্রবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা বজায় রাখতে এবং সর্বসাধারণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৩-২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

<span style="font-size: 12pt; color: #000000;">বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা</span>

ইরাকের দুজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদে মার্কিন দূতাবাস চত্বরের ভেতরে একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার সকালে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রকাশিত ফুটেজে দূতাবাস চত্বর থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। আল জাজিরা অ্যারাবিকের প্রতিনিধিও জানিয়েছেন, হামলার খবরের পর দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং একই সময়ে সেখানে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও বাজছিল।

<span style="font-size: 12pt; color: #000000;">বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা</span>

বিজিবিতে আজান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

 সৈনিকদের শুদ্ধ উচ্চারণ ও সুললিত কণ্ঠে আজান এবং ক্বেরাত চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বিজিবিতে আজান ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পিলখানা সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন। এ সময় বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

বিজিবিতে আজান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

&lsquo;আমি হলে অন্য কিছু করতাম&rsquo;: বিতর্কিত রান আউট নিয়ে সালমান

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ‘খেলোয়াড়সুলভ আচরণ’ বা স্পোর্টসম্যানশিপ নিয়ে বিতর্ক উসকে দেওয়া সেই রান আউটের ঘটনায় মুখ খুলেছেন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আঘা। তিনি বলেছেন, বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জায়গায় তিনি থাকলে বিষয়টি ‘অন্যভাবে’ সামলাতেন।

&lsquo;আমি হলে অন্য কিছু করতাম&rsquo;: বিতর্কিত রান আউট নিয়ে সালমান

মোংলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহত, তদন্ত কমিটি গঠন

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার (১৩ মার্চ) বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

মোংলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহত, তদন্ত কমিটি গঠন

সোনার দাম আবারও কমলো, ভরি ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৪ মার্চ) থেকে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। শুক্রবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার পর এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

সোনার দাম আবারও কমলো, ভরি ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা

মাজ সাদাকাতের অলরাউন্ড নৈপুণ্যে ধরাশায়ী বাংলাদেশ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ মানেই নাটকীয়তা আর ভূতুড়ে ব্যাটিং ধস। মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতেও এর ব্যতিক্রম হলো না। তবে ম্যাচের সব আলোচনা ছাপিয়ে কেন্দ্রবিন্দুতে ছিল সালমান আঘার অদ্ভুত রান আউট, যার পরপরই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েও তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস।

মাজ সাদাকাতের অলরাউন্ড নৈপুণ্যে ধরাশায়ী বাংলাদেশ

বিআইডব্লিউটিএতে ৯-১৬ গ্রেডে ৫৪ পদে নিয়োগ, আবেদন শুরু

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ৫৪টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ থেকে ১৬ গ্রেডের ১৩ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৬।

বিআইডব্লিউটিএতে ৯-১৬ গ্রেডে ৫৪ পদে নিয়োগ, আবেদন শুরু

কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানের খারগ দ্বীপ?

উপসাগরের প্রখর রোদের নিচে, সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া পাইপলাইনের ভেতর দিয়ে লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বয়ে চলার ছন্দময় শব্দ প্রাচীন প্রবাল শিলাগুলোতে কম্পন তোলে। বিখ্যাত ইরানি লেখক জালাল আল-ই-আহমদ একবার এই বিচ্ছিন্ন তীরের দিকে তাকিয়ে ভূখণ্ডটিকে ‘পারস্য উপসাগরের এতিম মুক্তা’ (Orphan Pearl) হিসেবে অভিহিত করেছিলেন।

কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানের খারগ দ্বীপ?

ঈদে মুক্তি পাবে তানিম নূরের সিনেমা &lsquo;বনলতা এক্সপ্রেস&rsquo;

তানিম নূরের পরিচালনায় হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ঈদে মুক্তি পাচ্ছে। সিনেমাটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও সাবিলা নূর। সম্প্রতি রাফসান সাবাবের সঞ্চালনায় ‘হোয়াট আ শো’ অনুষ্ঠানে হাজির হন রাজ ও সাবিলা। সেখানে সিনেমাটি নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা। অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক জানতে চান, ব্যক্তিগত জীবনের ট্রেন যাত্রা নিয়ে তাদের অভিজ্ঞতা। তখন রাজ জানান, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার অনেক ঘটনার সঙ্গে তার নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন। তিনি বলেন, “একটি ঘটনা হলো বিনা টিকিটে ট্রেন ভ্রমণ এবং ট্রেন টিটি এলেই বাথরুমে লুকিয়ে পড়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট যাওয়ার সময় পকেটমানি বাঁচাতে এক-দুইবার এমনটা করেছি।”

ঈদে মুক্তি পাবে তানিম নূরের সিনেমা &lsquo;বনলতা এক্সপ্রেস&rsquo;

ঢাকায় বৃষ্টিতে ফিরেছে স্বস্তি, আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

গত কয়েক দিনের অস্বস্তিকর গরম ও গুমোট আবহাওয়ার পর শুক্রবার রাতের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানী ঢাকায়। আজ ভোর থেকেই ঢাকার আকাশ ঘন মেঘে ঢাকা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

ঢাকায় বৃষ্টিতে ফিরেছে স্বস্তি, আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

খারগ দ্বীপে হামলার পর চাপ বাড়ানোর কৌশলে ট্রাম্প

খারগ দ্বীপে হামলার ঘটনার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিতভাবেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরে পেতে চাইছেন। এটা কারও অজানা নয় যে, এই সংঘাতে ইরানের প্রধান হাতিয়ার বা তুরুপের তাস হলো হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ। সেখান দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে তারা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।

খারগ দ্বীপে হামলার পর চাপ বাড়ানোর কৌশলে ট্রাম্প

ঈদ উপলক্ষে জয়পুরহাটে টুপির বাজারে চাহিদা বেড়েছে

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে জয়পুরহাট শহরের ফুটপাতগুলোতে বসেছে টুপির অস্থায়ী দোকান। জমে উঠেছে ক্রেতাদের ভিড়। প্রতি বছর ঈদের আমেজে ধর্মপ্রিয় মুসলমানদের মধ্যে এক আলাদা উদ্দীপনা লক্ষ্য করা যায়, যেখানে ঈদের নামাজের জন্য নতুন টুপি কেনা অনেকের কাছে একটি বিশেষ আনন্দের বিষয় হয়ে ওঠে। রাস্তার পাশে সাজানো এসব দোকানে বিভিন্ন রঙ ও নকশার টুপি বিক্রি হতে দেখা যাচ্ছে। নতুন পোশাকের পাশাপাশি ঈদের নামাজের জন্য নতুন টুপি কেনার প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের মধ্যে। সাদা ও বিভিন্ন রঙের টুপি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে। এছাড়া, নেপালি টুপি ১০০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে, যা বর্তমানে ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়।

ঈদ উপলক্ষে জয়পুরহাটে টুপির বাজারে চাহিদা বেড়েছে

&lsquo;খারগ দ্বীপে কোনো তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি&rsquo;

ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সহযোগী বা মার্কিন মালিকানাধীন তেল কোম্পানিগুলোর স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে।

&lsquo;খারগ দ্বীপে কোনো তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি&rsquo;

খিলগাঁও নাগদারপাড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহারোজ আরেফিন গালিব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গালিবের মৃত্যু হয়। পরে খিলগাঁও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

খিলগাঁও নাগদারপাড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত