img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ঝুঁকিতে, অগ্রাধিকারভিত্তিক সরবরাহের দাবি

দেশে জ্বালানি সংকটের প্রভাব শিল্প খাতের উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যবস্থায় পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ ব্যাহত হলে উৎপাদন কমে যেতে পারে, যা শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ঘাটতি ও মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াবে। তাই শিল্প খাতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এখন জরুরি।

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ঝুঁকিতে, অগ্রাধিকারভিত্তিক সরবরাহের দাবি

নতুন রাজনৈতিক দল ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ গঠনের ঘোষণা

নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর সদ্য সাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ। দলের নাম রাখা হয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।

নতুন রাজনৈতিক দল ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ গঠনের ঘোষণা

ইরান যুদ্ধের জেরে তেলের মজুদ ব্যবহারের ঘোষণা জাপানের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জাপান তাদের মজুদকৃত তেল বাজারে ছাড়ার এবং তেলের দাম নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে। জাপান তার মোট অপরিশোধিত তেলের প্রায় ৯৫ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ফলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে কোনো অস্থিতিশীলতা দেখা দিলে দেশটি মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।

ইরান যুদ্ধের জেরে তেলের মজুদ ব্যবহারের ঘোষণা জাপানের

অস্কারে যেতে পারলেন না ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস

এবারের ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে অংশ নিতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। তার অভিনীত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেলেও যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না তিনি।

অস্কারে যেতে পারলেন না ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস

পরিবহন সেক্টরের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস

দেশের পরিবহন খাতসহ বিভিন্ন সেবামূলক খাতে বিদ্যমান বিশৃঙ্খলা দূর করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, হয়রানি ও চাঁদামুক্ত করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পরিবহন সেক্টরের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস

ইরান যুদ্ধ যেভাবে আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠতে পারে

ইরান ও তার প্রক্সি বাহিনীগুলোর বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধটি সামরিক উত্তেজনা বৃদ্ধির দুটি পরস্পরবিরোধী ধারণার পরীক্ষাগারে পরিণত হয়েছে, যার প্রতিটিই একেকটি ‘ফাঁদ’ হয়ে ওঠার আশঙ্কা তৈরি করেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু তাঁদের অস্পষ্ট এবং পরিবর্তনশীল কৌশলগত লক্ষ্য অর্জনে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। অভিযানের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করা সত্ত্বেও দেশটির ধর্মীয় শাসনব্যবস্থা টিকে আছে এবং তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অরক্ষিত অবস্থায় রয়েছে। বিমান হামলা তীব্রতর হচ্ছে এবং লক্ষ্যবস্তুর সংখ্যাও বাড়ছে।

ইরান যুদ্ধ যেভাবে আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠতে পারে

সবজির দাম বাড়তি, চড়া মুরগির বাজার

ঈদকে সামনে রেখে রাজধানীর কাঁচাবাজারগুলোতে অনেক সবজির দাম বেড়েছে। কয়েকদিন আগেও তুলনামূলক কম দামে পাওয়া গেলেও এখন বেশির ভাগ মৌসুমি সবজির দাম কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকায় উঠেছে। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে স্বল্প আয়ের মানুষ। শনিবার (১৪ মার্চ) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির দাম বাড়তি, চড়া মুরগির বাজার

মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ৫৬টি সাংস্কৃতিক স্থান ক্ষতিগ্রস্ত

ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির অন্তত ৫৬টি সাংস্কৃতিক স্থান, যার মধ্যে জাদুঘর ও ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রয়েছে, "মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত" হয়েছে। বার্তা সংস্থা আইএসএনএ (ISNA)-তে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরান প্রদেশ, সেখানে ১৯টি স্মৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরানের কুর্দিস্তান প্রদেশেও ১২টি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ৫৬টি সাংস্কৃতিক স্থান ক্ষতিগ্রস্ত

পল্লীকবি জসীম উদদীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পল্লীকবি জসীম উদদীন–এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে ফরিদপুর শহরের গোবিন্দপুরে অবস্থিত কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান জসিম ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

পল্লীকবি জসীম উদদীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

“সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে আগামীকাল রবিবার। এরমধ্যেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে সরকারের কাছে দাবি জানালো ১১ দল। অন্যথায় রাজপথে নামার আল্টিমেটামও দিয়েছে বিরোধী দলীয় জোট। ----

“সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল”

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">খারগ দ্বীপকে ঘিরে যেভাবে দানা বাঁধছে অর্থনৈতিক যুদ্ধ&nbsp;</span>

কাতারের জর্জটাইন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য রাজনীতির প্রভাষক জায়দোন আলকিনানি আল জাজিরাকে বলেছেন, ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা সামরিক সংঘাত থেকে অর্থনৈতিক যুদ্ধের দিকে মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, "গত দুই সপ্তাহের সংঘাতের অর্থনৈতিক প্রভাব ও ফলাফল সরাসরি যুদ্ধের কারণেই সৃষ্টি হয়েছে। এখন মনে হচ্ছে, উভয় পক্ষই কৌশলগতভাবে একে অপরের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে। তারা প্রকাশ্যে এ অঞ্চলে একে অপরের প্রভাবশালী অর্থনৈতিক উৎসগুলো ধ্বংস করার চেষ্টা করছে।"

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">খারগ দ্বীপকে ঘিরে যেভাবে দানা বাঁধছে অর্থনৈতিক যুদ্ধ&nbsp;</span>

ঈদে কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

ঈদের সময় কাউন্টার গুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে। যে কোনো লক্কর-ঝক্কর বাস রাস্তায় যাতে না নামে সেজন্য মোবাইল কোর্ট চলবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলীতে গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ঈদে কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

যুদ্ধজাহাজে হামলার কঠোর জবাব দেবে ইরান

ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার আমির হাতামি হুঁশিয়ারি দিয়েছেন যে, ভারত মহাসাগরে তাদের অন্যতম আধুনিক যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’র (IRIS Dena) ১০৪ জন ক্রু সদস্যকে হত্যার ঘটনা "বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।" একটি সামরিক মহড়া শেষে ফেরার পথে এই হামলার শিকার হয় জাহাজটি।

যুদ্ধজাহাজে হামলার কঠোর জবাব দেবে ইরান

হরমুজ প্রণালী বিষয়ে ইরানের সঙ্গে আলোচনায় ফ্রান্স ও ইতালি

ফ্রান্স এবং ইতালি হরমুজ প্রণালী দিয়ে নিজেদের জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

হরমুজ প্রণালী বিষয়ে ইরানের সঙ্গে আলোচনায় ফ্রান্স ও ইতালি

নখে ভোটের কালি মোছার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভোটের কালি নখ থেকে মোছার আগেই বিএনপি সরকার সকল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, এরই মধ্যে চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড, পহেলা বৈশাখ থেকে শুরু হবে কৃষক কার্ড, এবং ১৬ মার্চ দিনাজপুরে শুরু হবে খাল খনন কর্মসূচি। শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন।

নখে ভোটের কালি মোছার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলাকে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় নির্মাণাধীন ৩৭ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কমলনগর এর ফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায় পৌঁছান তিনি। সেখানে তিনি চলমান বাঁধ নির্মাণকাজের ভৌত অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

&lsquo;কৌশলগত ব্যর্থতা ঢাকতেই খারগ দ্বীপে বোমা ফেলেছেন ট্রাম্প&rsquo;

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বেপরোয়া’ হয়ে ইরানের খারগ দ্বীপে বোমা হামলার নির্দেশ দিয়েছেন—এমনটাই মনে করছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেপ বলেন, "কারও মনের ভেতর কী চলছে তা বোঝা কঠিন, আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে তা আরও দুরূহ। তবে আমার মনে হয়, তিনি পরিস্থিতির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছেন, কারণ তিনি প্রতি মুহূর্তে এবং প্রতিনিয়ত নিয়ন্ত্রণ হারাচ্ছেন।"

&lsquo;কৌশলগত ব্যর্থতা ঢাকতেই খারগ দ্বীপে বোমা ফেলেছেন ট্রাম্প&rsquo;

<span style="font-size: 12pt; color: #000000;">ইরান যুদ্ধে আড়াই হাজার স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র</span>

প্রায় আড়াই হাজার নৌসেনা এবং অন্তত একটি উভচর বা উভগামী আক্রমণকারী জাহাজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন। সামরিক পরিকল্পনার সংবেদনশীলতা বিবেচনায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিট এবং উভচর জাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’র (USS Tripoli) কিছু অংশকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ ওই অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতির একটি বড় সংযোজন হিসেবে চিহ্নিত হবে।

<span style="font-size: 12pt; color: #000000;">ইরান যুদ্ধে আড়াই হাজার স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র</span>

&nbsp;ধ্বংস, উচ্ছেদ ও হত্যা, লেবাননেও গাজার নীতি ইসরাইলের

মাত্র দুই সপ্তাহেরও কম সময়ে ইসরায়েল লেবাননে প্রায় ৬০০ মানুষকে হত্যা করেছে এবং সাড়ে ৭ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। এটি মূলত ইসরায়েলের ‘গাজা নীতি’ বা ‘গাজা ডকট্রিন’-এর একটি নতুন ফ্রন্টে প্রয়োগের সূচনা মাত্র। তাদের এই সূত্রটি অত্যন্ত ধারাবাহিক: বাস্তুচ্যুত করা—হোক সেটা মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে অথবা তাদের বেঁচে থাকার উপায়গুলো ধ্বংস করে দিয়ে। বেসামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া, যাতে মানুষ আর ফিরে আসতে না পারে এবং তথাকথিত ‘বাফার জোন’ তৈরির মাধ্যমে এলাকা দখল করা। কোনো সংহত শাসনব্যবস্থাকে টুকরো টুকরো করে বিচ্ছিন্ন ছিটমহলে পরিণত করা, যেখানে নিচু মাত্রায় সামরিক তৎপরতা অব্যাহত রাখা যায়।

&nbsp;ধ্বংস, উচ্ছেদ ও হত্যা, লেবাননেও গাজার নীতি ইসরাইলের

জ্বালানি সংকটে স্বস্তি: দুই সপ্তাহে ১৬ জাহাজ এলো চট্টগ্রামে

চট্টগ্রাম বন্দরে মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে বড় পরিমাণে জ্বালানিপণ্য এসে পৌঁছেছে, যা দেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতের জন্য স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে। বন্দরের তথ্য অনুযায়ী, ১৬টি জাহাজ এলএনজি, এলপিজি এবং অন্যান্য পরিশোধিত জ্বালানিসহ দেশের পথে এসেছে, এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও তিনটি জাহাজ বন্দরে পৌঁছাবে। মার্চের প্রথম দশ দিনে কাতার থেকে তিনটি এলএনজিবাহী জাহাজ—‘আল জুর’, ‘আল জাসাসিয়া’ ও ‘লুসাইল’—প্রায় ৬২ হাজার টন এলএনজি নিয়ে খালাস সম্পন্ন করেছে। এছাড়া, ১২ মার্চ চট্টগ্রামে পৌঁছানো ‘আল গালায়েল’ জাহাজ থেকে ২৬,১৬৫ টন এলএনজি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে খালাস করা হচ্ছে।

জ্বালানি সংকটে স্বস্তি: দুই সপ্তাহে ১৬ জাহাজ এলো চট্টগ্রামে