ঈদে কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার।
ঈদে কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার। ছবি: সংগৃহীত

ঈদের সময় কাউন্টার গুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে। যে কোনো লক্কর-ঝক্কর বাস রাস্তায় যাতে না নামে সেজন্য মোবাইল কোর্ট চলবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলীতে গণপরিবহন চালক শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার জানান, এবার ঈদে টার্মিনাল মহানগরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক ডিবি, সোয়াত এবং ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের নিরাপদ নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ট্রাক লরি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না।

এসময় ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, বিআরটিএর চার্টে উল্লেখিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিলে ওই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে।

বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক শ্রমিকরা একসঙ্গে কাজ করছে।