দর্শনা চেকপোস্টে কাস্টমসের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
দেশের অন্যতম ব্যস্ত ও ঐতিহ্যবাহী রুট দর্শনা-জয়নগর চেকপোস্টে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অনৈতিক অর্থ আদায়ের ব্যাপক অভিযোগ উঠেছে। ব্যাগ-ব্যাকেজ তল্লাশির নামে সাধারণ পাসপোর্টধারী যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। এতে একদিকে যেমন এই রুটের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভারত-বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীরা।



