
স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
এ বিষয়ে গতকাল শুক্রবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা বজায় রাখতে এবং সর্বসাধারণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, ২৬ মার্চ সকালে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এছাড়া, জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে।



