img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : ট্রাম্প

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৩১

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছোড়ার পর এক বৈঠকে দেশটির সেনাপ্রধান আইয়াল জাজির এই ঘোষণা দিয়েছেন। তাঁকে উদ্ধৃত করে বলা হয়, "আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে একটি আক্রমণাত্মক অভিযান শুরু করেছি।" এদিকে লেবানিজ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। ....

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৩১

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি।’ ....

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প

যুদ্ধের চেয়ে ‘আত্মসমর্পণকেই বেশি ভয় পায়’ ইরানের নেতারা

‘কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট’-এর সহ-প্রতিষ্ঠাতা ত্রিতা পার্সি মনে করেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল ছিল—যতক্ষণ না কেউ আত্মসমর্পণ করছে, ততক্ষণ পর্যন্ত একের পর এক জ্যেষ্ঠ নেতাদের হত্যা করে যাওয়া। ....

যুদ্ধের চেয়ে ‘আত্মসমর্পণকেই বেশি ভয় পায়’ ইরানের নেতারা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবেনা ইরান, লারিজানির হুংকার

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি মার্কিন সংবাদমাধ্যমের সেই দাবি প্রত্যাখ্যান করেছেন, যেখানে বলা হয়েছিল তিনি ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর জন্য নতুন করে উদ্যোগ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে তিনি লিখেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসব না।” ....

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবেনা ইরান, লারিজানির হুংকার

হিজবুল্লাহর রকেট হামলার পর বৈরুতে ইসরায়েলি বিমান হামলা

উত্তর ইসরায়েলের হাইফায় একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষন করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। সোমবার ভোরে ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে এবং "লেবানন ও তার জনগণকে রক্ষা" করতে তারা এই হামলা চালিয়েছে। এছাড়া "ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের জবাব" হিসেবেও এই হামলাকে অভিহিত করা হয়েছে। ....

হিজবুল্লাহর রকেট হামলার পর বৈরুতে ইসরায়েলি বিমান হামলা

ইরান হামলাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের মাত্র এক চতুর্থাংশ মানুষ

রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় চারজন উত্তরদাতার মধ্যে মাত্র একজন সমর্থন জানিয়েছেন। জরিপে অংশ নেওয়া প্রায় ৪৩ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা এই যুদ্ধের বিপক্ষে, আর ২৯ শতাংশ বলেছেন তাঁরা এ বিষয়ে নিশ্চিত নন। ....

ইরান হামলাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের মাত্র এক চতুর্থাংশ মানুষ

আহমাদিনেজাদ জীবিত ও অক্ষত, ঘনিষ্ঠ সহযোগীর দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হলেও, দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জীবিত ও অক্ষত রয়েছেন। রবিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে তাঁর এক ঘনিষ্ঠ সহযোগী এই তথ্য নিশ্চিত করেছেন। ....

আহমাদিনেজাদ জীবিত ও অক্ষত, ঘনিষ্ঠ সহযোগীর দাবি

জাতিসংঘের কাছে ‘সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ’ দাবি ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ....

জাতিসংঘের কাছে ‘সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ’ দাবি ইরানের

হিজবুল্লাহর হামলায় যুদ্ধের নতুন ফ্রন্ট উন্মুক্ত

শনিবার ভোরে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবেই হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে—গোষ্ঠীটির পক্ষ থেকে বিষয়টি এখন নিশ্চিত করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তিটি ভেঙে পড়ল। ....

হিজবুল্লাহর হামলায় যুদ্ধের নতুন ফ্রন্ট উন্মুক্ত

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে তারা হাইফায় একটি ইসরায়েলি ঘাঁটিতে হামলা চালিয়েছে। তারা একে "লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের জবাব" হিসেবে উল্লেখ করেছে। ....

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

ইরানকে ‘নজিরবিহীন শক্তি’ প্রয়োগের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যতক্ষণ না ‘সব লক্ষ্য অর্জিত হচ্ছে’, ততক্ষণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ অভিযান অব্যাহত থাকবে। ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা একটি ভিডিওতে তিনি তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে, আরও মার্কিন হতাহতের আশঙ্কা রয়েছে। ....

ইরানকে ‘নজিরবিহীন শক্তি’ প্রয়োগের হুমকি ট্রাম্পের

খামেনির মৃত্যুর পর কেমন হবে ইরানের শাসনব্যবস্থা?

মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনাটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির নেতৃত্বের ওপর সবচেয়ে বড় আঘাতগুলোর একটি। এই ঘটনায় তার সমর্থকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। খোমেনিই ছিলেন সেই নেতা, যিনি মার্কিন-সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে ইসলামি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। ....

খামেনির মৃত্যুর পর কেমন হবে ইরানের শাসনব্যবস্থা?

ট্রাম্প কি অতি আত্মবিশ্বাসে ইরানের বিপ্লবী গার্ডকে ভুল বুঝছেন?

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যদের উদ্দেশে একটি বার্তা পাঠান। তিনি দাবি করেন, তারা যেন আত্মসমর্পণ করে, নতুবা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ট্রাম্প বলেন, "ইসলামিক রেভল্যুশনারি গার্ড, সশস্ত্র বাহিনী এবং সমস্ত পুলিশ সদস্যদের আমি আজ রাতে বলছি, আপনারা অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ নিরাপত্তা (ইমিউনিটি) গ্রহণ করুন। অথবা এর বিকল্প হিসেবে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হোন। তাই অস্ত্র ফেলে দিন। আপনাদের সঙ্গে পূর্ণ নিরাপত্তা সহকারে ন্যায্য আচরণ করা হবে, অন্যথায় নিশ্চিত মৃত্যু অবধারিত।" ....

ট্রাম্প কি অতি আত্মবিশ্বাসে ইরানের বিপ্লবী গার্ডকে ভুল বুঝছেন?

‘ইরান প্রতিবেশী ভাইদের’ ওপর নয়, মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে জানিয়েছেন, দেশটিতে "সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং আজ একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে, যা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার কাজ করবে।" আব্বাস আরাকচি বলেন, "আত্মরক্ষার ক্ষেত্রে আমাদের ওপর কোনো বাধা বা সীমাবদ্ধতা নেই।" তিনি আল জাজিরাকে আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনাটি "অত্যন্ত গুরুতর, নজিরবিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।" সর্বোচ্চ নেতার এই হত্যাকাণ্ড চলমান সংঘাতকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে। ....

‘ইরান প্রতিবেশী ভাইদের’ ওপর নয়, মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে’

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে বাংলাদেশীসহ নিহত ৩, আহত ৫৮

মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরান তাদের অভিযান শুরু করার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস এবং দুটি ক্রুজ মিসাইল প্রতিহত করা হয়েছে। ....

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে বাংলাদেশীসহ নিহত ৩, আহত ৫৮

দুবাই, দোহা ও মানামার মার্কিন স্থাপনায় ইরানের হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইরান পাল্টা হামলা চালাচ্ছে। এর জেরে উপসাগরীয় দেশগুলোতে আরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, বাহরাইনের রাজধানী মানামা এবং কাতারের রাজধানী দোহায় টানা দ্বিতীয় দিনের মতো বিস্ফোরণের শব্দ শোনা যায়। অশান্ত মধ্যপ্রাচ্যের বুকে এই অঞ্চলটিকে দীর্ঘদিন ধরে শান্তি ও নিরাপত্তার স্বর্গ হিসেবে দেখা হতো, কিন্তু এখন সেখানেও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ....

দুবাই, দোহা ও মানামার মার্কিন স্থাপনায় ইরানের হামলা

ওমানে তেলবাহী জাহাজে ইরানের হামলা

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, দেশটির মুসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী তেল ট্যাঙ্কার ‘স্কাইলাইট’-এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং জাহাজের ২০ জন ক্রু বা নাবিকের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি। ....

ওমানে তেলবাহী জাহাজে ইরানের হামলা

‘খামেনি নিহত হওয়ার পরও মাথা নোয়াবেনা ইরান’

যুক্তরাষ্ট্রের সাবেক উপ-সহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মালরয় আল জাজিরাকে বলেছেন, ভেনেজুয়েলার পর ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো কোনো দেশের সরকার পতনের চেষ্টা চালালেও, ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ ভিন্ন’। ....

‘খামেনি নিহত হওয়ার পরও মাথা নোয়াবেনা ইরান’

করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে রক্তাক্ত সংঘর্ষ, নিহত ৯

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের একেবারে সামনে ভয়াবহ দাঙ্গা বেধে গেছে। এদহি রেসকিউ সার্ভিস জানিয়েছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জন নিহত এবং অনেকে গুরুতর আহত হয়েছেন। আগেই খবর এসেছিল—হাজার হাজার ক্ষুব্ধ মানুষ কনস্যুলেটের দিকে এগিয়ে যাচ্ছিল। তারা ভবনের দিকে তেড়ে যেতেই পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলি চালায়।  ....

করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে রক্তাক্ত সংঘর্ষ, নিহত ৯