‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রের পরাজয় ছাড়া কিছুই বয়ে আনবে না’
আইআরআইবি সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি বলেছেন: "ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আঞ্চলিক উত্তেজনা কমাতে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছিলেন—তবে শর্ত ছিল, আমাদের প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা, স্থলভাগ এবং জলসীমা ব্যবহার করে ইরানি জনগণের ওপর কোনো হামলা চালানো যাবে না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শক্তি, দৃঢ়তা এবং উদ্দেশ্য সম্পর্কে ভুল হিসাব-নিকাশ করার কারণে প্রায় সঙ্গে সঙ্গেই এই প্রচেষ্টা ভেস্তে যায়।" ....




