ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার দৃশ্যছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে চলতি মাসের শুরুতে দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েল সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নতুন একটি প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর শহরের একটি আবাসিক এলাকায় সাদা ফসফরাস (অস্ত্র) ছোড়া এবং এর ফলে সেখানকার অন্তত দুটি বসতবাড়িতে আগুন ধরে যাওয়ার সাতটি ছবির সত্যতা তারা নিশ্চিত করেছে।

হিউম্যান রাইটস ওয়াচের লেবানন বিষয়ক গবেষক রামজি কাইস বলেন, "আবাসিক এলাকার ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর সাদা ফসফরাসের এই বেআইনি ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে বেসামরিক নাগরিকদের মারাত্মক পরিণতির মুখে পড়তে হবে।"

তিনি আরও বলেন, "সাদা ফসফরাসের দাহ্য প্রভাব (আগুনের তীব্রতা) মানুষের মৃত্যু ঘটাতে পারে অথবা এমন মারাত্মক ক্ষতের সৃষ্টি করতে পারে, যার ফলে আক্রান্ত ব্যক্তিকে সারাজীবন চরম ভোগান্তি পোহাতে হয়।"

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই