‘যুক্তরাষ্ট্রকে ফ্রিগেট ডোবানোর জন্য ‘চরম খেসারত’ দিতে হবে’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানি নৌবাহিনীর ফ্রিগেট (যুদ্ধজাহাজ) 'দেনা' ডুবিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র সাগরে একটি ‘নৃশংসতা’ চালিয়েছে, যার জন্য তাদের "চরম খেসারত বা অনুশোচনা করতে হবে।" সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, "ইরান উপকূল থেকে ২ হাজার মাইল (৩,২১৩ কিলোমিটার) দূরে গভীর সমুদ্রে যুক্তরাষ্ট্র এই নৃশংসতা চালিয়েছে।" ....




