যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর হামলা বাড়াচ্ছে ইরান সমর্থিত মিলিশিয়ারা
তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ সামরিক অভিযানের প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের ওপর হামলার মাত্রা বাড়িয়েছে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো। নতুন নতুন সশস্ত্র গোষ্ঠী এই যুদ্ধে জড়িয়ে পড়ায় তা বিস্তৃত পরিসরে নৈরাজ্য ও সহিংসতার হুমকি তৈরি করছে। ....




