যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি ও ইরাক ছাড়ার নির্দেশ
বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ভবনে রাতের বেলা একটি ক্ষেপণাস্ত্র হামলার পর, শনিবার এক হালনাগাদ নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছে। মার্কিন নাগরিকদের জীবনই এখন যুক্তরাষ্ট্রের কাছে মূল প্রতিপাদ্য বিষয়। ....




