
এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটর সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে দ্রুত একটি চরম সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতের ওপর তার "নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন।"
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া ধারাবাহিক কয়েকটি পোস্টে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মার্ফি এই সতর্কতা উচ্চারণ করেন। তিনি যুক্তি দেন যে, এই যুদ্ধ ইতোমধ্যে গোটা অঞ্চলকে সহিংসতার এক ভয়াবহ চক্রের দিকে ঠেলে দিয়েছে। মার্ফি তার পোস্টে লেখেন, "এটি এখন পুরোপুরি স্পষ্ট যে, ট্রাম্প এই যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন। তিনি ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতাকে চরমভাবে অবমূল্যায়ন করেছেন। পুরো অঞ্চলটি এখন জ্বলছে।"
তিনি বলেন, প্রথম সঙ্কটটি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছে। এটি একটি সরু নৌপথ, যার মধ্য দিয়ে বিশ্বের ২০ শতাংশেরও বেশি জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ করা হয়। মার্ফি সতর্ক করে বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন ঘটানোর ক্ষেত্রে তেহরানের (ইরান) সক্ষমতাকে ওয়াশিংটন অনেক কম করে দেখেছে।
সূত্র : মিডল ইস্ট আই
আরটিএনএন/এআই



