ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধ বিমানছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের কারণে দুটি মার্কিন সামরিক বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সুইজারল্যান্ড। এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে সুইস সরকার দেশটির 'নিরপেক্ষতা আইন'-এর কথা পুনর্ব্যক্ত করেছে। এই আইন অনুযায়ী, চলমান কোনো সংঘাতে জড়িত কোনো পক্ষ সামরিক উদ্দেশ্যে সুইজারল্যান্ডের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

জানা গেছে, অনুমতি না পাওয়া ওই বিমান দুটি ছিল মূলত নজরদারি (রিকনেসান্স) বিমান। তবে সংঘাতে জড়িত থাকা সত্ত্বেও, দুটি পরিবহন বিমান ও একটি রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) ফ্লাইটকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সুইজারল্যান্ড।

সুইস কর্মকর্তারা জানিয়েছেন, মানবিক সহায়তা বা চিকিৎসাসংক্রান্ত উদ্দেশ্যে পরিচালিত ফ্লাইট এবং এই সংঘাতের সঙ্গে সরাসরি জড়িত নয়—এমন ফ্লাইটগুলোকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে।

 

সূত্র : ডয়েচে ভেলে

আরটিএনএন/এআই