ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে ইরান ‍যুদ্ধের প্রতিবাদে সোচ্চার মার্কিন নাগরিকরাছবি: সংগৃহীত

গত সপ্তাহে প্রকাশিত 'কুইনিপিয়াক ইউনিভার্সিটি'র সর্বশেষ এক জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ মার্কিন ভোটার ইরানে হামলার বিরোধী। অন্যদিকে, ৪০ শতাংশ ভোটার এই হামলাকে সমর্থন করছেন। তবে ইরানে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনার ক্ষেত্রে মার্কিনিদের ঘোর আপত্তি রয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় তিন-চতুর্থাংশই জানিয়েছেন, ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েন করার বিষয়টি তাঁরা সমর্থন করেন না।

এই সংঘাতের সুদূরপ্রসারী পরিণতি নিয়েও জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। তিন-চতুর্থাংশের বেশি উত্তরদাতার ধারণা, এই যুদ্ধের ফলে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়ে যেতে পারে। ইসরায়েল ইস্যুতেও এই জরিপে মার্কিনিদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

জরিপে অংশ নেওয়া প্রায় ৪৪ শতাংশ মানুষের মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে। অন্যদিকে, ঠিক একই সংখ্যক মানুষের দাবি—ইসরায়েলকে দেওয়া মার্কিন সমর্থনের মাত্রা একদম ঠিকই আছে।

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই