'ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হিসাব-নিকাশ ব্যর্থ হয়েছে'
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি-মোহাম্মদ নাঈনি বলেছেন: "ইরানের বিরুদ্ধে পদক্ষেপে শত্রুরা তিনটি বড় ধরনের ভুল হিসাব করেছে। প্রথমত, তারা ধরে নিয়েছিল যে, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতাকে গুপ্তহত্যার মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যেই সবকিছু ভেঙে পড়বে। দ্বিতীয়ত, তাদের বিশ্বাস ছিল যে তিন দিনের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে। এবং তৃতীয়ত, আমেরিকানরা ভবিষ্যদ্বাণী করেছিল যে দ্রুতই ইরানের বিরুদ্ধে একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক জোট গঠিত হবে।" ....




