কাশিমপুরে এসএসসি ব্যাচের আবেগঘন বিদায় অনুষ্ঠান
গাজীপুরের কাশিমপুরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ.বি. সিদ্দিক ইসলামী আল-ফালাহ মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ....
গাজীপুরের কাশিমপুরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ.বি. সিদ্দিক ইসলামী আল-ফালাহ মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ....
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে দেহাটি পিয়াস ফিলিং স্টেশনে অবৈধভাবে ৩০ লিটার ডিজেল মজুদের দায়ে স্টেশনের ম্যানেজার এবং বালিহুদা গ্রামে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। ....
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কে চাষি, কে বর্গাচাষি, কে ভূমিহীন চাষি-এসব বিষয়ে অনেক সময় দলীয় নেতাকর্মীরাও সঠিক তথ্য জানেন না। তিনি বলেন, “আমি এই এলাকার সংসদ সদস্য হয়েও জানি না কে কৃষক কার্ডটি পেয়েছেন। এটাই বিএনপি—তারেক রহমানের বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি। বিএনপি কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে রাজনীতি করে না, বরং মানুষের উন্নয়নকে প্রাধান্য দেয়।” ....
নওগাঁ জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। ....
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে ৯৫তম হয়েছে। আগের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম। নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন। সম্প্রতি, হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে। ....
২০১৬ সালে পুলিশের হেফাজতে নিহত বিএনপির নেতা আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী পাপিয়া আক্তার রিনার অসুস্থতার খবরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানকে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মু: আমান উল্লাহ আনোয়ার খান মর্ডান হাসপাতালে পাপিয়া আক্তার রিনাকে দেখতে যান। তারা প্রধানমন্ত্রীর পক্ষে চিকিৎসার খোঁজ নেন এবং সহায়তার প্রতিশ্রুতি দেন। ....
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশীয় সংস্কৃতি ধারণ, লালন ও বিকাশের লক্ষ্যে এতিম, দৃষ্টিপ্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। ....
মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার হতে পারে ৪ দশমিক ৭ শতাংশ। এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ....
মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি আশা প্রকাশ করেন, বইটি পাঠকদের চিন্তা-চেতনায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশ গঠনে নতুন দিকনির্দেশনা দেবে। ....
পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মাসুদ রানা সরকার (২৮)। তিনি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনিমহেশপুর গ্রামের শরিফ সরকারের ছেলে। ....
সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিহতের পরিবারের দাবি- হত্যার পর সহকর্মী ও মালিক পক্ষের কেউ তার লাশ ঝুলিয়ে রেখেছে। ....
গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে মেহেরপুরে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। এবারের বৈশাখের শ্লোগান “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। ....
“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ....
যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে আজ (মঙ্গলবার) খুলনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্যে ছিল বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ....
বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিম হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুনতাজুল ইসলাম। সোমবার (১৩ এপ্রিল) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ....
চট্টগ্রামের কর্ণফুলি নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি পণ্যসহ ১৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কর্ণফুলি থানা-এর ব্রিজঘাট সংলগ্ন নদীপথে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ....
“নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো” স্লোগানকে ধারণ করে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রমনা পার্ক-এর অরুণোদয় গেটে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ঢাকা-বরো আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানসুরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ....
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে টাঙানো সব ধরনের ব্যানার ও বিলবোর্ড অপসারণের স্পষ্ট নির্দেশ থাকলেও তা মানছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গুরুত্বপূর্ণ স্থানে এখনো শোভা পাচ্ছে অভিনন্দনসংবলিত বিশাল ব্যানার। ....
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ....
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক উপ-সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। ....