
২০১৬ সালে পুলিশের হেফাজতে নিহত বিএনপির নেতা আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী পাপিয়া আক্তার রিনার অসুস্থতার খবরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানকে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মু: আমান উল্লাহ আনোয়ার খান মর্ডান হাসপাতালে পাপিয়া আক্তার রিনাকে দেখতে যান।
তারা প্রধানমন্ত্রীর পক্ষে চিকিৎসার খোঁজ নেন এবং সহায়তার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ইঞ্জিনিয়ার আবু হানিফ, আব্দুল্লাহ আল মিসবাহ ।
আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপির নেতা ছিলেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশ রিমান্ডে অত্যাচার করে জেল হাজতে পাঠালে মাহবুব অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি মারা যান তিনি।



