ইসরায়েলে তীব্র হামলা, চেপে ধরেছে হিজবুল্লাহ ও হুথি
রবিবার (২৯ মার্চ) সারাদিন থেকে শুরু করে সোমবার ভোর পর্যন্ত ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আনাগোনা আরও তীব্র হয়েছে। শনিবার (২৮ মার্চ) হুথিদের সংঘাতে যোগ দেওয়ার ঘোষণায় ইসরায়েলের জন্য তৃতীয় একটি ফ্রন্ট খুলে গেছে। এর ফলে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে এখন শুধু উত্তরে হিজবুল্লাহ এবং পূর্বে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকেই নয়, বরং দক্ষিণ দিক থেকে আসা হামলাগুলোর উপরও কড়া নজর রাখতে হচ্ছে। গত কয়েক ঘণ্টায়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে আসা দুটি ড্রোন শনাক্ত করেছে এবং সেগুলোকে সফলভাবে প্রতিহত করা হয়েছে। ....




