ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে, তারা এইমাত্র ইরানের "সরকারী অবকাঠামো ও স্থাপনা লক্ষ্য করে একটি কার্যকরী ও ব্যাপক হামলা সম্পন্ন করেছে।” ঘটনার সত্যতা যাচাই করে একের পর এক স্থাপনায় মিসাইল হামলার কথা জানিয়েছে ইরানী গনমাধ্যমগুলো। তাদের বরাতে জানা যায়, দেশটির আহভাজ, শিরাজ, ইসফাহান, কারাজ, কেরমানশাহ এবং বন্দর আব্বাস-সহ বেশ কিছু শহর থেকে হামলার খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায় বিভিন্ন স্থানে মিসাইল হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে স্থানগুলো। বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, কর্মরত একটি স্বাস্থ্য সংস্থার অন্তত দশজন নার্স নিহত হয়েছেন। প্রতিষ্ঠানের প্রধান বলেন "নার্সদেরকে তাদের দায়িত্ব পালনের স্থানেই হত্যা করা হয়েছে। তাদের সেই হত্যাকাণ্ড সত্ত্বেও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।" ....