ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল
ইরানের তেল উৎপাদনক্ষেত্র।ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকায় এশিয়ার শেয়ারবাজারগুলোতে দরপতন ঘটেছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। জিএমটি সময় অনুযায়ী রাত ১টার দিকে দক্ষিণ কোরিয়ার প্রধান সূচক কোসপি ৩.৮২ শতাংশ বা ২০০ পয়েন্টের বেশি কমে ৫,০৭৫.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিকে, জাপানের নিক্কেই সূচক শুরুতে ২.২৪ শতাংশ কমলেও পরে কিছুটা ঘুরে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত সূচকটি ০.৭৩ শতাংশ বা ৩৭৭ পয়েন্ট কমে ৫১,৫০৭.৯৯ পয়েন্টে অবস্থান করছিল। চীনের এফটিএসই চায়না এ৫০ সূচকও সামান্য কমেছে; সূচকটি পাঁচ থেকে দশ পয়েন্ট বা ০.০৭ শতাংশেরও কম কমে ১৪,৫৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার জিএমটি সময় রাত ১টা নাগাদ যুক্তরাষ্ট্রের তেলের প্রধান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১.০৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩.৯৯ ডলারে পৌঁছেছে। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার এর দাম ১০০ ডলারের মাইলফলক ছাড়াল। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দামও মঙ্গলবার দিনের শুরুতে ২.২৩ শতাংশ বেড়ে ১০৯.৭৮ ডলারে উঠেছে।

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই