
ইরান তাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনীর কমান্ডার আলিরেজা টাঙ্গসিরির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA-র মাধ্যমে প্রকাশিত আইআরজিসি-র একটি বিবৃতিতে বলা হয়েছে যে, ‘গুরুতর আঘাতের কারণে’ টাঙ্গসিরি মারা গেছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছিলেন যে, ইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত একটি ‘সুনির্দিষ্ট ও মারাত্মক অভিযানে’ অন্যান্য কর্মকর্তাদের সাথে এই কমান্ডারও নিহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



