ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল
তেহরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদার সদস্যরাছবি: সংগৃহীত

তেহরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদা (কেএসএস)-এর কমান্ডার ইরানে স্থলপথে আক্রমণের মার্কিন হুমকির জবাবে একটি বিবৃতি দিয়েছেন। এক্সে (X) পোস্ট করা এক বিবৃতিতে আবু আলা আল-ওয়ালাই বলেছেন, এমন পদক্ষেপ সংঘাতকে ‘সীমিত যুদ্ধ থেকে সর্বাত্মক যুদ্ধে’ পরিণত করবে।

তিনি হুঁশিয়ারি দেন, যদি মার্কিন সেনারা ইরানে হামলা চালানোর জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে, তবে ‘প্রতিরোধ অক্ষ’ (axis of resistance) এটিকে ‘আঞ্চলিক নিরাপত্তার সীমা লঙ্ঘন’ হিসেবে বিবেচনা করবে। তিনি আরও যোগ করেন, এটি ‘পারস্পরিকতার নীতি অনুযায়ী’ ইরানের মিত্রদের ‘অনুরূপ পদক্ষেপ’ নিতে বাধ্য করবে।

আল-ওয়ালাই লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের জবাবেও একই ধরনের পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, “চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এবং যে শুরু করে, সেই সবচেয়ে বড় অন্যায়কারী।”

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই