তেহরানে ইসরায়েলি বিমান হামলায় রেড ক্রিসেন্ট কেন্দ্র ক্ষতিগ্রস্ত
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তেহরানে সর্বশেষ বিমান হামলায় তাদের একটি ক্লিনিক এবং একটি ত্রাণ সহায়তা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির অনলাইনে প্রকাশ করা ফুটেজে দেখা যায়, মেঝেতে ভাঙা কাঁচ এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ইসরায়েল তেহরানে নতুন করে এক দফা হামলার ঘোষণা দেওয়ার পর শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার পরপরই এই ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেল। ....




