
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন মারা গেছেন। মঙ্গলবার ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মার্চ, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবার ঘটলে তুরস্ক তা কোনোভাবেই মেনে নেবে না এবং দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
১০ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে বিমান হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ক্রমবর্ধমান হামলা ও পাল্টা হামলার মধ্যে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসল লক্ষ্য কী? তিনি কি কেবল সামরিক শক্তি প্রদর্শন করতে চান, নাকি ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনাই তার প্রকৃত উদ্দেশ্য?
১০ মার্চ, ২০২৬

২৭ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অনুভূতি কশ্যপ পরিচালিত ওয়েব সিনেমা ‘অ্যাকিউজড’। সমালোচকদের কাছ থেকে খুব বেশি প্রশংসা না পেলেও সাধারণ দর্শকের আগ্রহে বর্তমানে বাংলাদেশে নেটফ্লিক্সের টপ চার্টের শীর্ষে রয়েছে ছবিটি। চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে গীতিকা (কঙ্কণা সেন শর্মা) ও মীরা (প্রতিভা রান্তা) নামের দুই চরিত্রকে ঘিরে। গীতিকা একজন খ্যাতিমান সার্জন, যিনি লন্ডনের একটি হাসপাতালে কর্মরত। আত্মবিশ্বাসী ও পেশাগতভাবে সফল এই চিকিৎসকের জীবনে সবকিছুই যেন ঠিক পথে এগোচ্ছিল—সামনে বড় পদোন্নতি, নতুন শহরে যাওয়ার সম্ভাবনা এবং ব্যক্তিগত জীবনেও স্থিতিশীল সম্পর্ক।
১০ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে কবরস্থানে যাওয়ার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোরের আড়াইশ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৯ মার্চ) ইফতারের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জীবননগর থানার মাধবখালী গ্রামের পশ্চিমপাড়া ও খাঁপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে এ ঘটনা ঘটে।
১০ মার্চ, ২০২৬

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধকে ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। দেশে জ্বালানি তেলের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় সরকার ইতিমধ্যে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এতে বোঝা যাচ্ছে, সরবরাহ ও মজুত ব্যবস্থাপনা নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
১০ মার্চ, ২০২৬

সৌদি আরবে এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার। একই সঙ্গে নিরীহ মানুষের প্রাণহানি রোধে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি প্রশমিত করতে জরুরি আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানিয়েছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১০ মার্চ, ২০২৬

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮৭ জন নেতাকর্মী একসঙ্গে পদত্যাগ করেছেন। দলটির রাঙামাটি জেলার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের পাঁচ দিন পর জুরাছড়ি উপজেলায় এ...
১০ মার্চ, ২০২৬

বাউফলে সুলভ মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অধিকাংশ ডিলার ডিজিটাল মিটারের পরিবর্তে বালতি ব্যবহার করে সুবিধাভোগীদের চাল দিচ্ছেন। ফলে ৩০ কেজি চালের মূল্য পরিশোধ...
১০ মার্চ, ২০২৬

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ মানবদেহের হাড়-কঙ্কালসহ একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে...
১০ মার্চ, ২০২৬

নারী প্রধান পরিবারগুলোর আর্থিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকার নতুন একটি সামাজিক সুরক্ষা উদ্যোগ চালু করতে যাচ্ছে। আজ মঙ্গলবার (১০...
১০ মার্চ, ২০২৬

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আজ ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আজকের মধ্যেই এই জ্বালানি তেল দেশে পৌঁছানোর...
১০ মার্চ, ২০২৬

মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাসভবনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে।
১০ মার্চ, ২০২৬

আসন্ন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্নে আর্থিক লেনদেন নিশ্চিত করতে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছুটির সময় যাতে গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে লক্ষ্যে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল লেনদেন ব্যবস্থাও সচল রাখার নির্দেশ দেয়া হয়েছে।
১০ মার্চ, ২০২৬

নেপাল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন করেছে। এখন দেশটির জনগণ নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছে। প্রতিবেশী দেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
১০ মার্চ, ২০২৬
