
দেশের রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মোট ঋণের বড় অংশ এখন খেলাপিতে পরিণত হয়েছে। ব্যাংকটির প্রায় ৯৭ হাজার কোটি টাকার ঋণের মধ্যে ৭২ হাজার ৫৩৯ কোটি টাকাই খেলাপি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৩৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৭২ হাজার ৫৩৯ কোটি টাকা, যা মোট ঋণের ৭৪ দশমিক ০৭ শতাংশ।

তৃতীয় কিস্তি মুক্তির আগেই জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি Welcome–এর চতুর্থ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। নতুন এই পর্ব নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিরোজ নাদিয়াদওয়ালা বলেন, ‘ওয়েলকাম ফোর’কে বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ চলছে এবং খুব শিগগিরই কাস্টিং নির্ধারণ করা হবে।
১১ মার্চ, ২০২৬

কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফি বলেছেন, কাতার এবং প্রতিবেশী দেশগুলোর ওপর চালানো হামলা "অবিলম্বে বন্ধ হওয়া উচিত।" আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, "কাতার রাষ্ট্রের ওপর চালানো এই অযৌক্তিক ও চরম আপত্তিকর হামলার আমরা তীব্রতম ভাষায় নিন্দা জানিয়েছি, যা সরাসরি আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হানছে।"
১১ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। তেলের সীমিত সরবরাহ ও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের কারণে পরিবহন খাতের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে ধীরে ধীরে এর প্রভাব পড়ছে দেশের পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ওপর, যা সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১১ মার্চ, ২০২৬

আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনার ওপর তারা ৩৭তম দফার হামলা চালিয়েছে। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা টানা ও বহুস্তরীয় এই হামলায় "অতি-ভারী ‘খোররমশহর’ (Khoramshahr) ক্ষেপণাস্ত্র" নিক্ষেপ করা হয়েছে।
১১ মার্চ, ২০২৬

ঈদকে ঘিরে নতুন পোশাক, উপহার ও নানা প্রয়োজনীয় কেনাকাটায় বাজারে ভিড় বাড়তে শুরু করেছে। তবে উৎসবের এই আনন্দের মধ্যেই সীমিত আয়ের মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য তৈরি হয় বাড়তি আর্থিক চাপ। পরিকল্পনা ছাড়া কেনাকাটা করলে মাসের শেষ দিকে বাজেটে টান পড়ার আশঙ্কা থাকে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, দেশের পরিবারগুলোর ভোগব্যয় প্রতি বছরই বাড়ছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের সময় সচেতন ও পরিকল্পিত ব্যয়ই মধ্যবিত্ত পরিবারের আর্থিক স্বস্তি বজায় রাখতে পারে।
১১ মার্চ, ২০২৬

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন দপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ মাঠে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১১ মার্চ, ২০২৬

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে ইরানের ১৬টি মাইন বসানো নৌযান ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র।
১১ মার্চ, ২০২৬

সাবেক সচিব মো. আমিনুল ইসলামকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১১ মার্চ, ২০২৬

চলমান ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই তীব্র আকার ধারণ করছে। ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ১৪০ জন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
১১ মার্চ, ২০২৬

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
১১ মার্চ, ২০২৬

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে লঞ্চের কেবিনে আটকে রেখে দুই দফা ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর ভাইয়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ। এদিকে খুলনায় পাওনা টাকা চাইতে গিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১১ মার্চ, ২০২৬

কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের নির্বাচনী এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেছেন। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, দেবীদ্বারের সব সরকারি কার্যক্রম ধাপে ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় এনে জনগণের সামনে প্রকাশ করা হবে।
১১ মার্চ, ২০২৬

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো ভয়াবহ হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার সম্ভাবনা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর জন কেনেডি। তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ ভুল’...
১১ মার্চ, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন উপকমিশনার (ডিসি) এবং তিন জেলার পুলিশ সুপারসহ (এসপি) মোট চারজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করেছে সরকার। মঙ্গলবার (১০...
১০ মার্চ, ২০২৬

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’।...
১০ মার্চ, ২০২৬
