img
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
খুলনায় দাফন হলো নববধূ মিতুসহ তিনজন

খুলনায় দাফন হলো নববধূ মিতুসহ তিনজন

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মারজিয়া আক্তার মিতু, তার বোন লামিয়া ও দাদি রাশিদা বেগমের জানাজা শেষে দাফন শেষ হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় কয়রার নাকশা গ্রামে বাড়ির পাশের একটি মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। স্থানীয়দের ভাষ্য, রাশিদা বেগম, নববধূ মিতু ও তার ছোট বোন লামিয়ার মরদেহ গ্রাম নাকশায় আনার পর আজ সকালে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কনের নানি আনোয়ারা বেগমের মরদেহ তাদের নিজ গ্রামে দাফনের জন্য পাঠানো হয়েছে।

Advertisement
ধনী অভিনেতাদের তালিকায় ভারতের শীর্ষে শাহরুখ খান

বলিউড তারকাদের মধ্যে কে সবচেয়ে ধনী এই প্রশ্নটি প্রায়ই আলোচনায় উঠে আসে। নতুন করে সেই আলোচনাকে সামনে এনেছে ২০২৬ সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট। তালিকায় আবারও জায়গা করে নিয়ে প্রমাণ করলেন, অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও ব্র্যান্ড সাম্রাজ্য গড়েও সমান সফল তিনি। তিনি হলেন বলিউডের ‘কিং’ শাহরুখ খান। হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা। এই বিপুল সম্পদের কারণে তিনি শুধু বলিউডের সবচেয়ে ধনী অভিনেতাই নন, বিশ্বের ধনী তারকাদের তালিকাতেও উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছেন।

১৩ মার্চ, ২০২৬

ধনী অভিনেতাদের তালিকায় ভারতের শীর্ষে শাহরুখ খান

দূষিত শহরের তালিকায় বিশ্বে ১৪তম স্থানে ঢাকা

ঢাকা বিশ্বে দূষিত শহরের তালিকায় এখন ১৪তম স্থানে অবস্থান করছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রাজধানীর বায়ুমানের একিউআই স্কোর ১২৪। এই স্কোর সাধারণ মানুষের জন্য সামান্য উদ্বেগজনক নয়, তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

১৩ মার্চ, ২০২৬

দূষিত শহরের তালিকায় বিশ্বে ১৪তম স্থানে ঢাকা

যুক্তরাজ্যে জবির সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৩ মার্চ, ২০২৬

যুক্তরাজ্যে জবির সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

হিজবুল্লাহর মোকাবিলায় প্রস্তুত লেবাননের রাজনৈতিক নেতারা

ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করেছে বলে মনে হচ্ছে; আর তা কেবল হিজবুল্লাহর বিরুদ্ধেই নয়, খোদ লেবানন সরকারের বিরুদ্ধেও। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি কর্মকর্তারা লেবানন সরকারের উদ্দেশ্যে অত্যন্ত কড়া ভাষায় কথা বলেছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "সরকার যদি হিজবুল্লাহর মোকাবিলা না করে এবং তাদের হামলা বন্ধ না করে, তবে আমরা লেবাননের ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেব।" প্রধানমন্ত্রী নেতানিয়াহুও বলেছেন, লেবানন সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা কার্যত ‘আগুন নিয়ে খেলছে’।

১৩ মার্চ, ২০২৬

হিজবুল্লাহর মোকাবিলায় প্রস্তুত লেবাননের রাজনৈতিক নেতারা

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

১৩ মার্চ, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

মেহেরপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক চালকের মৃত্যু, আহত ১

মেহেরপুরের গাংনীর একটি ইটভাটায় ড্রাম ট্রাক থেকে মাটি নামানোর সময় বিদ্যুতের তারে স্পর্শ লেগে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। শুক্রবার (১৩ মার্চ) গভীর রাত আড়াইটায় গাঁড়াডোব পোড়াপাড়া এলাকায় অবস্থিত ফাইভ স্টার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিরুল ইসলাম (৩৫) গাংনী উপজেলার তেরাইল গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।

১৩ মার্চ, ২০২৬

মেহেরপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক চালকের মৃত্যু, আহত ১

নেতানিয়াহুর ‘যুদ্ধ কৌশল’ সমর্থন করে ট্রাম্প কি অনুতপ্ত?

জানুয়ারি মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভকে সম্ভবত ইসরায়েলের ধূর্ত নেতা বেনিয়ামিন নেতানিয়াহু একটি ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে দেখেছিলেন। তাঁর লক্ষ্য ছিল ডোনাল্ড ট্রাম্পকে শেষমেশ ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালাতে রাজি করানো। ভেনিজুয়েলায় নিজের অভাবনীয় সাফল্যে উজ্জীবিত ট্রাম্প সম্ভবত নেতানিয়াহুর যুক্তিতে প্রভাবিত হয়েছিলেন। নেতানিয়াহু বুঝিয়েছিলেন যে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের বর্তমান ধর্মীয় সরকার এখন সবচেয়ে দুর্বল অবস্থায় আছে এবং সহজেই তাদের পতন ঘটানো সম্ভব, যা ট্রাম্পকে আরেকটি দ্রুত বিজয়ের স্বাদ দেবে।

১৩ মার্চ, ২০২৬

নেতানিয়াহুর ‘যুদ্ধ কৌশল’ সমর্থন করে ট্রাম্প কি অনুতপ্ত?

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১৩ মার্চ, ২০২৬

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত তেল বিক্রিতে নানা সমস্যা

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে। তেলের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় অনেক জায়গায় দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ফলে পাম্প কর্তৃপক্ষকে একদিকে যেমন নিরাপত্তা সামলাতে হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত তেল বিক্রি নিয়েও নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। শুক্রবার সরেজমিনে রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, সকাল থেকেই গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। কেউ কেউ কয়েক ঘণ্টা অপেক্ষা করেও সীমিত পরিমাণ তেল পাচ্ছেন। অনেক ক্ষেত্রে পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে এবং লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য চালকদের নির্দেশনা দেওয়া হচ্ছে।

১৩ মার্চ, ২০২৬

পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত তেল বিক্রিতে নানা সমস্যা

ছাত্রশক্তির নেতার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ও হাজী মুহম্মদ মুহসীন হলের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও পরিবারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশক্তির নেতারা।

১৩ মার্চ, ২০২৬

ছাত্রশক্তির নেতার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

বিয়ের আনন্দ বদলে শোক, ৯ মরদেহ শেষ বিদায়ের অপেক্ষায়

বিয়ের পর নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরার কথা ছিল বাগেরহাটের মোংলার শেলাবুনিয়ার বাসিন্দা বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা অপেক্ষা করছিলেন নতুন বর–বউকে বরণ করার জন্য। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকালে গ্রামবাংলার চিরাচরিত আয়োজনেই মুখর থাকত বাড়িটি। বর–বউকে ঘিরে খুনসুটি, খাওয়া–দাওয়া আর শিশুদের আনন্দে ভরে উঠত চারপাশ। কিন্তু সড়ক দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিয়েছে সেই হাসি-আনন্দ। এখন বাড়ির সামনে একে একে খাটিয়ায় রাখা ৯টি মরদেহ। তাদের দাফনের অপেক্ষায় স্বজনরা

১৩ মার্চ, ২০২৬

বিয়ের আনন্দ বদলে শোক, ৯ মরদেহ শেষ বিদায়ের অপেক্ষায়

সময় বদলায়, রাষ্ট্রপতির বক্তব্যও কি বদলায়?

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বিশেষ আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। মাত্র তিন বছরের মধ্যে তিনটি ভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আরও লক্ষণীয় বিষয় হলো—প্রতিটি সময়েই তিনি সংশ্লিষ্ট সরকারের অবস্থানের সঙ্গে সুর মিলিয়ে বক্তব্য দিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতির বক্তব্য কি সময় ও ক্ষমতার পরিবর্তনের সঙ্গে পাল্টে যায়?

১৩ মার্চ, ২০২৬

সময় বদলায়, রাষ্ট্রপতির বক্তব্যও কি বদলায়?

ইরানের নতুন নেতা বেঁচে থাকলেও গুরুতর আহত, অনুমান ট্রাম্পের

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প অনুমান করেছেন যে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি 'ক্ষতিগ্রস্ত' হয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনে তিনি আহত হয়েছেন—এমন খবর প্রকাশের মাঝেই ট্রাম্প এই মন্তব্য করলেন।

১৩ মার্চ, ২০২৬

ইরানের নতুন নেতা বেঁচে থাকলেও গুরুতর আহত, অনুমান ট্রাম্পের

দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আলো ছড়ালেও ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট The Hundred–এ এত দিন খেলা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান–এর। তবে এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে। টুর্নামেন্টটির আসন্ন আসরে দল পেয়েছেন এই টাইগার পেসার। নিলামে এক লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।

১৩ মার্চ, ২০২৬

দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ

জনসমক্ষে নেতানিয়াহু, যা বললেন সাংবাদিকদের

বেনিয়ামিন নেতানিয়াহু আজ দিনের শুরুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বর্তমান সংঘাত চলাকালে এই প্রথম তিনি ইসরায়েলি সাংবাদিকদের সামনে এসে কথা বললেন এবং তাঁদের প্রশ্নের জবাব দিলেন।

১৩ মার্চ, ২০২৬

জনসমক্ষে নেতানিয়াহু, যা বললেন সাংবাদিকদের