img
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
সোনার দাম ভরিতে কমলো ২ হাজার ১৫৮ টাকা

সোনার দাম ভরিতে কমলো ২ হাজার ১৫৮ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। শুক্রবার (১৩ মার্চ) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন এ দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।

Advertisement
হিজবুল্লাহ’র হামলা দায়িত্ব জ্ঞানহীন : লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম হিজবুল্লাহর ওই রকেট হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন। তিনি কঠোর পদক্ষেপ হিসেবে গোষ্ঠীটির সামরিক ও নিরাপত্তা কার্যক্রমকে ‘বেআইনি’ বলেও ঘোষণা করেছেন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আক্ষেপ করে বলেন, লেবানন এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়েছে, যা তারা কখনোই চায়নি।

১৩ মার্চ, ২০২৬

হিজবুল্লাহ’র হামলা দায়িত্ব জ্ঞানহীন : লেবাননের প্রধানমন্ত্রী

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

১৩ মার্চ, ২০২৬

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

মার্কিনরা কেন নিজেদের সন্তান বলি দিচ্ছে, প্রশ্ন ইরানের

ইরাকে যুক্তরাষ্ট্রের একটি রিফুয়েলিং প্লেন (জ্বালানি সরবরাহকারী বিমান) বিধ্বস্ত হওয়ার কথা মার্কিন সেনাবাহিনী জানানোর পর, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তাদের কটাক্ষ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

১৩ মার্চ, ২০২৬

মার্কিনরা কেন নিজেদের সন্তান বলি দিচ্ছে, প্রশ্ন ইরানের

ঈদযাত্রা: মহাসড়কে ছয় দিন ট্রাক–লরি চলাচল বন্ধ

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচলে ছয় দিনের নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৩ মার্চ, ২০২৬

ঈদযাত্রা: মহাসড়কে ছয় দিন ট্রাক–লরি চলাচল বন্ধ

ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

ময়মনসিংহে গ্রামের বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক ও মুহসীন হলের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

১৩ মার্চ, ২০২৬

ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

একই পরিবারের ১১ জনসহ ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১১ জনসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বাগেরহাট, যশোর, মাদারীপুর ও মানিকগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

১৩ মার্চ, ২০২৬

একই পরিবারের ১১ জনসহ ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইফতার

সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

১৩ মার্চ, ২০২৬

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইফতার

উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৩০

উত্তর ইসরায়েলের জন্য গত রাতটি (১২ মার্চ দিবাগত) ছিল বেশ কঠিন ও ভয়াবহ। নাজারেথের কাছাকাছি জারজির নামক একটি গ্রামে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, সেখানে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং যানবাহনে আগুন ধরে গেছে।

১৩ মার্চ, ২০২৬

উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৩০

ইরানের স্কুলে হামলা, জবাবদিহি চাইলেন মার্কিন সিনেটর

ইরানে ১৭০ জনেরও বেশি স্কুলশিক্ষার্থীকে হত্যার ঘটনা "আমাদের বিবেককে নাড়া দেওয়া উচিত এবং আতঙ্কে শিউরে ওঠার মতো পরিস্থিতি তৈরি করা উচিত"—এমন মন্তব্য করেছেন মার্কিন সিনেটর রাফায়েল ওয়ার্নক। ডেমোক্রেটিক পার্টির এই সদস্য, যিনি ব্যক্তিগত জীবনে একজন যাজক (পাসটর), এই মর্মান্তিক ঘটনার জন্য জবাবদিহি নিশ্চিত করার এবং এ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ইরান এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীকে দায়ী করেছে।

১৩ মার্চ, ২০২৬

ইরানের স্কুলে হামলা, জবাবদিহি চাইলেন মার্কিন সিনেটর

রাষ্ট্রপতি সংসদকে অপবিত্র করেছে: জুলাই ঐক্য

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বারবার শপথ ভঙ্গ করেছে এই রাষ্ট্রপতি। যে সংসদে শহিদের রক্ত মাড়িয়ে রাজনৈতিক দলগুলো বসেছে, সেই সংসদে হাসিনার নিয়োগকৃত গণহত্যাকারী কোনো রাষ্ট্রপতি ভাষণ দিতে পারে না।

১৩ মার্চ, ২০২৬

রাষ্ট্রপতি সংসদকে অপবিত্র করেছে: জুলাই ঐক্য

ঈদ শেষে ফিরতি যাত্রা, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঘরমুখো মানুষের রাজধানীতে ফেরার সুবিধার্থে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার (১৩ মার্চ) থেকে পাওয়া যাচ্ছে আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

১৩ মার্চ, ২০২৬

ঈদ শেষে ফিরতি যাত্রা, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রাসুল (সা.) জাকাত বণ্টনের নিয়ম

ইসলামে জাকাত কেবল একটি আর্থিক ইবাদত নয়; এটি সমাজে ন্যায়বিচার ও ভারসাম্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। জাকাত ব্যবস্থার মূল লক্ষ্য হলো ধনী ও দরিদ্র উভয় শ্রেণির স্বার্থ রক্ষা করা। আল্লাহ তাআলা সম্পদ ও তার মালিককে পবিত্র করার জন্যই জাকাত ফরজ করেছেন। রাসুল (সা.)-এর শিক্ষা অনুযায়ী, জাকাত আদায়ের মাধ্যমে সম্পদের বরকত বৃদ্ধি পায় এবং ধনীদের ওপর আল্লাহর অনুগ্রহ অটুট থাকে। যে ব্যক্তি জাকাত আদায় করে, সে তার সম্পদ হারানোর ভয় থেকেও মুক্ত থাকে।

১৩ মার্চ, ২০২৬

রাসুল (সা.) জাকাত বণ্টনের নিয়ম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, ঢাকায় আরও ২৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ শুক্রবার (১৩ মার্চ) আরও ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে এসব দেশের সঙ্গে পরিচালিত বেশ কিছু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিভিন্ন এয়ারলাইনস।

১৩ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, ঢাকায় আরও ২৪ ফ্লাইট বাতিল

অসুস্থ মির্জা আব্বাস এভারকেয়ারে, আজ সন্ধ্যায় নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত একটার দিকে তাঁর পরিবার ও দলীয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৩ মার্চ, ২০২৬

অসুস্থ মির্জা আব্বাস এভারকেয়ারে, আজ সন্ধ্যায় নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

আহমেদ আযম পেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মীর হেলালের দায়িত্ব বাড়ল

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের মন্ত্রিসভায় সদ্য নিয়োগ পাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে তার বর্তমান পদের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

১৩ মার্চ, ২০২৬

আহমেদ আযম পেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মীর হেলালের দায়িত্ব বাড়ল