অসুস্থ মির্জা আব্বাস এভারকেয়ারে, আজ সন্ধ্যায় নেওয়া হচ্ছে সিঙ্গাপুর।
অসুস্থ মির্জা আব্বাস এভারকেয়ারে, আজ সন্ধ্যায় নেওয়া হচ্ছে সিঙ্গাপুর। ছবি: ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত একটার দিকে তাঁর পরিবার ও দলীয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা।

এদিকে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি সবার কাছে দোয়া চান।