
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আলো ছড়ালেও ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট The Hundred–এ এত দিন খেলা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান–এর। তবে এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে। টুর্নামেন্টটির আসন্ন আসরে দল পেয়েছেন এই টাইগার পেসার।
নিলামে এক লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।
বৃহস্পতিবার (১২ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে ওঠে মোস্তাফিজের নাম। তার জন্য বার্মিংহ্যাম ছাড়া আর কেউ বিড করেনি। ফলে ভিত্তিমূল্যেই মুস্তাফিজকে পেয়ে যায় তারা। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টটি খেলার সুযোগ পেয়ে যায় এই বাঁহাতি পেসার। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় সহজেই ৩০ বছর বয়সী এই পেসারকে দলে নেয় তারা।
এবারের আসরের নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। তবে টাইগার এই লেগ স্পিনারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
বার্মিংহাম ফিনিক্সে মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন জ্যাকব বেথেল, দনোভান ফেরেইরা, উসমান তারিক ও রেহান আহমেদ। এর আগে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে এই রেহান আহমেদের সঙ্গে একই দল হোবার্ট হারিকেন্স–এ খেলেছিলেন রিশাদ হোসেন।
উল্লেখ্য, আগামী ২১ জুলাই শুরু হবে The Hundred–এর পঞ্চম আসর। এর আগে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে রেকর্ড দামে মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে নিরাপত্তা ইস্যুর কারণে শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি।



