img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : মেহেরপুর

মেহেরপুরে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি

মেহেরপুরে গুলি ও বোমা হামলায় বিএনপি কর্মী মুকুল হোসেন (৫৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ভোরে গাংনী উপজেলার সাহারবাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুকুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সাহারবাটি গ্রাম থেকে ভাটপাড়া গ্রামের সড়ক দিয়ে হাঁটতে বের হন মুকুল হোসেন। ভাটপাড়া গ্রামের মোড়ে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি বুকে, পিঠে ও হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ....

মেহেরপুরে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি

মেহেরপুর ও পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্যাব 

বাজারে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা এক মানববন্ধনের আয়োজন করে। বুধবার সকালে  ক্যাব এর সভাপতি রফিক-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরেন সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। ক্যাবের প্রতিবাদের সাথে ভোক্তা হিসেবে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আল জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রার অধ্যক্ষা মাও. আবু সাইদ ও ক্যাব গাংনী শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা ক্যাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা। ....

মেহেরপুর ও পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্যাব 

মেহেরপুরে খড়ে আগুন, কৃষকের ২০ বিঘা গম পুড়ে ছাই

মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও খড় পোড়ানোকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডে কৃষকদের ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। উপজেলার চোখতোলা মাঠে আগুন লেগে প্রায় ২০ বিঘা জমির গমসহ... ....

মেহেরপুরে খড়ে আগুন, কৃষকের ২০ বিঘা গম পুড়ে ছাই

মেহেরপুরে কৃষকদের মাঝে তেল বিক্রি করলেন ম্যাজিস্ট্রেট

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করার অপরাধে মেহেরপুরের মেহেরপুরের গাংনী বাজারের বজলু মিয়া নামের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত প্রায় ২০০০ লিটার ডিজেল কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন। ....

মেহেরপুরে কৃষকদের মাঝে তেল বিক্রি করলেন ম্যাজিস্ট্রেট

মেহেরপুরে তেলের তীব্র সংকট, ভোগান্তিতে জনজীবন

মেহেরপুরে জ্বালানি তেলের সংকট দিন দিন বাড়ছে। কৃষিকাজ থেকে শুরু করে সাধারণ যাতায়াতে তেল না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মোটরসাইকেল চালকদের দুর্ভোগ আরও... ....

মেহেরপুরে তেলের তীব্র সংকট, ভোগান্তিতে জনজীবন

বাড়তি মূল্যে মেহেরপুরে ডিজেল বিক্রি, নীরব ভূমিকায় প্রশাসন

ঈদকে সামনে রেখে অবৈধ মজুদ ঠেকাতে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত থাকলেও মেহেরপুরের গাংনীতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিজেল। অভিযোগ উঠেছে, প্রশাসনের নীরব ভূমিকায় হেমায়েতপুর বাজারে বাড়তি দামে অবাধে চলছে তেল বেচাকেনা। ....

বাড়তি মূল্যে মেহেরপুরে ডিজেল বিক্রি, নীরব ভূমিকায় প্রশাসন

মেহেরপুরে তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ায় মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কয়েকদিন ধরে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তিতে পড়ছেন চালকরা, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে গাংনী উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) রাত ৮টায় উপজেলার গোপালনগর গ্রামের রূপক ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। ....

মেহেরপুরে তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান

মেহেরপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ১

মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহরের সড়ক ও... ....

মেহেরপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ১

মেহেরপুরে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা মেহেরপুরে তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ভোগান্তি কমাতে পাম্প মালিকদের নির্দেশনা দিয়েছেন। আজ ভোর ৪টা থেকে গাংনীর হোসেন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহ করতে আসা মোটরসাইকেল চালকদের জন্য সৃষ্টি হয়েছে ২ কিলোমিটার দীর্ঘ লাইন। তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা তেলের জন্য দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ। তবে, তেল পাওয়ার নিশ্চয়তা না থাকায় তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। প্রতিটি মোটরসাইকেলে ৩০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সবাই তেল পাবেন কিনা, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। এই কারণে কর্মজীবী মানুষরা তাদের কর্মঘণ্টা নষ্ট করে বিপাকে পড়েছেন। ....

মেহেরপুরে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের কলেজ মোড়ে অবস্থিত... ....

মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

মেহেরপুর সীমান্তে মদ ও ডেক্সামেথাসন উদ্ধার

মেহেরপুর সীমান্ত থেকে ৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকার মদ এবং ডেক্সটামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।   রোববার (২২মার্চ) ভোরে বিজিবির একটি... ....

মেহেরপুর সীমান্তে মদ ও ডেক্সামেথাসন উদ্ধার

মেহেরপুরে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে নির্বাচনী এলাকাভিত্তিক মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় মেহেরপুরের গাংনী উপজেলার ১নং বাঁশবাড়ীয়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কার্যালয়ে এ বিতরণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা উপস্থিত থেকে অসহায় ব্যক্তিদের হাতে নগদ অর্থ তুলে দেন। ....

মেহেরপুরে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

মেহেরপুরে স্বাস্থ্যমন্ত্রীর ভুয়া আত্মীয় পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

মেহেরপুর সদর উপজেলায় স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আব্দুর রউফ (৪৫) নামের এক কথিত সাংবাদিককে হাতেনাতে আটক করেছে পুলিশ।  ....

মেহেরপুরে স্বাস্থ্যমন্ত্রীর ভুয়া আত্মীয় পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ....

মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মেহেরপুরে সাইবার মামলার পলাতক আসামি মুকুল গ্রেপ্তার

মেহেরপুরে অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড ও সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া মামলার অন্যতম আসামি মুকুল ইসলামকে গ্রেপ্তার করেছেন ডিবি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তার... ....

মেহেরপুরে সাইবার মামলার পলাতক আসামি মুকুল গ্রেপ্তার

মেহেরপুর ও রাজশাহীতে ভোট দেয়াকে কেন্দ্র করে  সংঘর্ষ

মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদানকে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত চার কর্মী আহত হন। আজ সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রে জামায়াত ইসলামীর কর্মীদের ভোট প্রদান বাধা দেয় বিএনপির নেতা কর্মী। এ  নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপি কর্মীদের হামলায় জামায়াতের চার কর্মী আহত হন। ....

মেহেরপুর ও রাজশাহীতে ভোট দেয়াকে কেন্দ্র করে  সংঘর্ষ

বিএনপির বিরুদ্ধে জামায়াত নেতাকে অবরুদ্ধ করে শারীরিক লাঞ্চিতের অভিযোগ 

ভোট কিনতে এসেছে এমন অভিযোগে তুলে মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, জেলা কর্মপরিষদ সদস্য আলামিন ইসলাম বকুল এবং জামায়াতকর্মী বনি আমিনকে একটি বাড়িতে ঘেরাও... ....

বিএনপির বিরুদ্ধে জামায়াত নেতাকে অবরুদ্ধ করে শারীরিক লাঞ্চিতের অভিযোগ