মেহেরপুরে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ।
মেহেরপুরে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ। ছবি: আরটিএনএন

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে নির্বাচনী এলাকাভিত্তিক মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় মেহেরপুরের গাংনীর ১নং বাঁশবাড়ীয়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কার্যালয়ে এ বিতরণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা উপস্থিত থেকে অসহায় ব্যক্তিদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতে ইসলামের আমির রবিউল ইসলাম, গাংনী পৌর আমির আহসানুল হক, গাংনী পৌর বাইতুল মাল সেক্রেটারি জিল্লুর রহমান, সাবেক ১নং ওয়ার্ড কমিশনার আলমগীর হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।